1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সারাদেশে ৭ খেলায় প্রতিভা খুঁজবে সরকার, শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম
lbwarkcqap1xha 0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের

সারাদেশে ৭ খেলায় প্রতিভা খুঁজবে সরকার, শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি

প্রতিনিধি

দেশের তৃণমূল পর্যায় থেকে সম্ভাবনাময় ক্রীড়াবিদ খুঁজে বের করতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি চালু করছে সরকার। এ উদ্যোগের আওতায় সারাদেশে ফুটবল, ক্রিকেটসহ মোট ৭টি খেলায় প্রতিভাবান শিক্ষার্থী নির্বাচন করা হবে

আগামী এপ্রিল থেকে মাঠপর্যায়ে শুরু হতে যাওয়া এই কর্মসূচি বাস্তবায়ন করবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, যেখানে সহযোগিতা করবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

রোববার (২৯ মার্চ ২০২৬) মাউশির শারীরিক শিক্ষা বিভাগ থেকে প্রকাশিত এক স্মারকে জানানো হয়, দেশের বিভিন্ন বিদ্যালয় থেকে ১২ থেকে ১৪ বছর বয়সী শিক্ষার্থীদের মধ্য থেকে প্রতিভা বাছাই করা হবে। নির্বাচিতদের পরবর্তীতে নিবিড় প্রশিক্ষণের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়াড় হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

যেসব খেলায় প্রতিভা খোঁজা হবে

এই কর্মসূচির আওতায় সাতটি খেলায় প্রতিভা অনুসন্ধান করা হবে—

  • ফুটবল
  • ক্রিকেট
  • দাবা
  • মার্শাল আর্ট
  • ব্যাডমিন্টন
  • অ্যাথলেটিক্স
  • কাবাডি

বিদ্যালয়ভিত্তিক অংশগ্রহণ

প্রতিভা অনুসন্ধান কার্যক্রমে দেশের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের সরাসরি সম্পৃক্ত করা হবে। এজন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মাঠ ও অবকাঠামো ব্যবহারের প্রয়োজন হবে বলে জানানো হয়েছে।

মাউশি তাদের আঞ্চলিক পরিচালক, উপপরিচালক ও জেলা শিক্ষা কর্মকর্তাদের মাধ্যমে বিদ্যালয়গুলোর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার নির্দেশনা দিয়েছে

সরকার মনে করছে, এই উদ্যোগের মাধ্যমে তৃণমূল থেকে প্রতিভা তুলে এনে ভবিষ্যতে জাতীয় ক্রীড়াঙ্গনে নতুন তারকা তৈরি করা সম্ভব হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!