1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সারাজীবন ইসলামের রাজনীতি করে শেষে শরীয়া আইন চান না জামায়াত: পার্থের কড়া সমালোচনা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

সারাজীবন ইসলামের রাজনীতি করে শেষে শরীয়া আইন চান না জামায়াত: পার্থের কড়া সমালোচনা

প্রতিনিধি

ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ জামায়াতে ইসলামীর রাজনৈতিক নীতি পরিবর্তনের তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, “আপনারা সারাজীবন ইসলামের নামে রাজনীতি করেছেন, কিন্তু ভোটের প্রয়োজনে এসে বলছেন যে শরীয়া আইন চান না। ইউ হ্যাভ ডান ইট – ভোটের জন্য এটা করেছেন।”

মঙ্গলবার (৩১ মার্চ) জাতীয় সংসদে বিধি-৬২ অনুযায়ী প্রস্তাবিত বিষয়ে আলোচনায় অংশগ্রহণকালে পার্থ এই মন্তব্য করেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ।

ব্যারিস্টার পার্থ আরও বলেন, “আমরা ইতিবাচক কিছু নিয়ে আসব। আমরা সংবিধানকেও সম্মান করি, জুলাই সনদকেও সম্মান করি। কিন্তু জামায়াতের এই দ্বিমুখী অবস্থান কেন?”

সংবিধান সংস্কারের পদ্ধতি নিয়ে তিনি প্রশ্ন তুলেন, “আমাদের প্রবলেম প্রক্রিয়া নিয়ে। আপনারা কোন প্রক্রিয়ায় কাজটা করতে চাচ্ছেন? সেই সময় কেন ট্রানজিশনাল রেভুলেশনারি গভর্মেন্ট করা হয়নি? পুরোনো সংবিধানের ভেতর থেকে সংবিধানকে বাতিল করতে চাচ্ছেন – এটা সম্ভব নয়।”

পার্থ সংবিধান রক্ষার পক্ষে যুক্তি দিয়ে বলেন, “সংবিধান কেন ছুড়ে ফেলে দেব? প্রয়োজনে সংশোধন বা পরিবর্তন হতে পারে, কিন্তু ছিঁড়ে ফেলার দরকার নেই। সংবিধানের ওপরও আমাদের রেসপেক্ট থাকতে হবে। আপনারা মনে করছেন এটা ’৭১-এর পরাজয়ের দলিল, তাই এটাকে ছিঁড়ে ফেলতে চান?”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!