1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সায়েদাবাদ ফ্লাইওভারের নিচে মিলল যুবকের মরদেহ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম
পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল

সায়েদাবাদ ফ্লাইওভারের নিচে মিলল যুবকের মরদেহ

প্রতিনিধি

রাজধানীর যাত্রাবাড়ী থানার সায়েদাবাদ ফ্লাইওভারের নিচে মূল হোটেলের সামনে থেকে কামরুল হাসান (২৩)নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ভোরে পুলিশ মরদেহটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে নিয়ে আসে।

নিহতের বাবা ইমাম হোসেন বলেন, আমার ছেলে রাতে বাসা থেকে বন্ধুদের সাথে কক্সবাজার যাওয়ার কথা বলে বের হন। পরে গতকাল রাত সাড়ে নয়টার দিকে এক ব্যক্তি আমাকে মোবাইল করে জানায় আপনার ছেলে সায়দাবাদ ইসলামিয়া হসপিটালে আছে আপনি তাড়াতাড়ি আসেন। আমি সেখানে গিয়ে দেখি আমার ছেলে মৃত অবস্থায় পড়ে আছে। আমার ছেলের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। যে ব্যক্তি আমাকে ফোন করেছিলেন তাকে হাসপাতালে পাওয়া যায়নি। পরে যাত্রাবাড়ী থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে আমার ছেলের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসে। তবে কে বা কারা আমার ছেলেকে হত্যা করেছে বিষয়টি এখনো জানতে পারিনি।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আতিকুল ইসলাম জানান, আমরা খবর পেয়ে একটি বেসরকারি হাসপাতাল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি। এখন পর্যন্ত কে বা কারা তাকে হত্যা করেছে সে বিষয়টি জানা যায়নি। তদন্ত চলছে ঘটনার সাথে যারা জড়িত আছে তাদেরকে আইনের আওতায় আনা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!