1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সাভার উপজেলা ও তেঁতুলঝোড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যানদের মায়ের জানাজা অনুষ্ঠিত - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

সাভার উপজেলা ও তেঁতুলঝোড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যানদের মায়ের জানাজা অনুষ্ঠিত

প্রতিনিধি

ঢাকার সাভারের হেমায়েতপুর ঈদগাহ মাঠে ১১ জুন সাভার উপজেলার সাবেক চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজিব এবং তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফখরুল আলম সমরের গর্ভধারিণী মায়ের জানাজা অনুষ্ঠিত হয়েছে।

জানাজায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষীসহ সর্বস্তরের বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

জানাজায় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক তারিকুর রহমান চৌধুরী উইল্টন। এছাড়া উপস্থিত ছিলেন সাভার উপজেলা বিএনপির সাবেক সভাপতি জামাল সরকার, বিএনপি নেতা দীন-ইসলামসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এ সময় বিভিন্ন উপজেলা থেকে আগত রাজনৈতিক নেতাকর্মী এবং আওয়ামী লীগের বহু ত্যাগী নেতাও জানাজায় অংশগ্রহণ করেন।

জানাজা শেষে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে মরহুমার জীবনের বিভিন্ন অবদান স্মরণ করা হয় এবং মহান আল্লাহর কাছে তাঁর জান্নাতুল ফেরদাউস নসিবের জন্য প্রার্থনা করা হয়।

এ সময় উপস্থিত সবাই শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন। মরহুমার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে বলে জানাজায় অংশগ্রহণকারী অনেকে মন্তব্য করেন।

জানাজা শেষে মরহুমাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!