1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সাভারে সোহেল হত্যা মামলার রহস্য উদঘাটন, ৩ ছিনতাইকারী আটক - NEWSTVBANGLA
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
শত শত মানুষের কান্নায় বিদায় ৪৪ জন! ইসরায়েলি হামলায় নিহতদের গণদাফন করল হিজবুল্লাহ ঘুরতে গিয়ে আর ফেরা হলো না! খালে ঝাঁপ দিয়ে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে সাপ দিয়ে খুন! ২০ লাখ রুপির বীমার টাকার লোভে ভয়ংকর ষড়যন্ত্র ফাঁস রাজনৈতিক বিবেচনায় পদোন্নতি না দেওয়া মানবতার ওপর আঘাত: রিজভী লেবাননে হিজবুল্লাহর ৪৪ জনের গণদাফন, অংশ নিলেন শত শত মানুষ ফ্রান্স-ইংল্যান্ড ম্যাচে না থেকেও আলোচনায় মেসি, লড়াই গোল্ডেন বুটের গাবতলীতে স্পোর্টস কারে তল্লাশি, বিদেশি পিস্তলসহ আটক ১ পুরাতন এলিফ্যান্ট রোডে ডিএসসিসির উচ্ছেদ অভিযান, জব্দ নার্সারির গাছ খিলগাঁওয়ে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু বৈরী আবহাওয়ায় গভীর সমুদ্রে না যাওয়ার আহ্বান কোস্টগার্ডের, চলছে সতর্কতামূলক মাইকিং

সাভারে সোহেল হত্যা মামলার রহস্য উদঘাটন, ৩ ছিনতাইকারী আটক

প্রতিনিধি

সাভারে ভোরে ছিনতাইকারীর হাতে একজন নিহতের ঘটনার রহস্য উদঘাটন করে ঘটনার সাথে জড়িত ৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা জেলা ডিবি পুলিশ।

আটককৃতরা হলো রাসেল শেখ, মোঃ তুহিন ও সানি ওরফে শুভ।

ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর সূত্রে জানা যায়, গত ২৪ ফেব্রুয়ারি ভোর সাড়ে ৪: ৩০ টায় সোহেল মিয়া, তার স্ত্রী ও দেড় বছর বয়সী একটি শিশুসহ রংপুর থেকে বাসে এসে সাভারের রাঙ্গাবন নার্সারির সামনে নামেন। তারা নার্সারি সংলগ্ন গলির পথে যাওয়া মাত্র ৩ জন ছিনতাইকারী তাদেরকে ছুরির ভয় দেখিয়ে সোহেলের স্ত্রীর ভ্যানিটি ব্যাগে থাকা ২,০০০ টাকা ছিনিয়ে নেয়। এসময় সোহেল ছিনতাইকারীদের সঙ্গে হাতাহাতিতে লিপ্ত হয়। তখন তার স্ত্রী ভয় পেয়ে তার সন্তানকে নিয়ে প্রতিবেশীদের ডাকতে যায়। আনুমানিক ২৫ মিনিট পর ফিরে এসে তার স্ত্রী দেখেন, তার স্বামী রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে আছে। তার স্ত্রী তাদের প্রতিবেশীদের সহায়তায় সোহেল মিয়াকে সাভার এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় সাভার থানায় একটি মামলা রুজু হয়।

পরে ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান পিপিএম (বার) মামলার রহস্য উদ্ঘাটনের জন্য সাভার মডেল থানার সমন্বয়ে একটি টিম গঠন করেন। তথ্য প্রযুক্তির সহায়তায় ঢাকা জেলার বিভিন্ন থানা এলাকা এবং মানিকগঞ্জ জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত তিন জনকে গ্রেফতার করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে যে দুটি ছুরি দিয়ে তারা হত্যাকান্ড ঘটিয়েছিলো তাদের দেখানো মতে সেগুলো জব্দ করা হয়েছে। এছাড়াও তাদের নিকট হতে ৮ হাজার টাকা ও ১৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় হত্যা মামলা ছাড়াও তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!