1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সাভারে শিক্ষার্থীকে জোরপূর্বক ধর্ষন গৃহশিক্ষক আটক করেছে পুলিশ - NEWSTVBANGLA
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন

সাভারে শিক্ষার্থীকে জোরপূর্বক ধর্ষন গৃহশিক্ষক আটক করেছে পুলিশ

প্রতিনিধি

সাভার  জামসিং এলাকায় গৃহশিক্ষকের বিরুদ্ধে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ওই শিক্ষার্থীর বাবা সাভার মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করায় অভিযুক্ত গৃহশিক্ষককে আটক করেছে পুলিশ। রোববার সকালে তাকে আটক করা হয়।

আটককৃত মো: রকিবুল কবির শিপন (৩১) সাভার পৌর এলাকার ১নং ওয়ার্ডের উত্তর জামসিং মহল্লার মরহুম নুরুজ্জামানের ছেলে। এছাড়াও তিনি দেওগার একটি স্কুলে শিক্ষকতা করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্ত রকিবুল কবির শিপন ভুক্তভোগীকে বাসায় গিয়ে প্রাইভেট পড়াতেন। এর সুযোগে দীর্ঘ দিন ধরেই তিনি ছাত্রীকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। ১৩ জুলাই সন্ধ্যায় বাসায় পড়াতে গিয়ে পুনরায় ছাত্রীকে কুপ্রস্তাব দেন তিনি। এতে ছাত্রী রাজি না হওয়ায় শিপন বাসায় মা-বাবা না থাকার সুযোগে ছাত্রীকে ধর্ষণ করেন এবং বিষয়টি কাউকে জানালে প্রাণনাশের হুমকি দেন। ভুক্তভোগী ভয়ে এবং লোক-লজ্জার কারণে বিষয়টি কাউকে জানায়নি। পরে তার বড় ভগ্নীপতিকে বিষয়টি জানালে পরিবারের মধ্যে জানাজানি হয় এবং সাভার মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়।

ওই ছাত্রীর বাবা বলেন, ‘রকিবুল কবির শিপন আমার মেয়েকে প্রাইভেট পড়াতেন। পরে আমার মেয়েকে ধর্ষণ করলে শিপন আমার মেয়েকে বিভিন্ন সময় ভয়ভীতি দেখাতেন, যেন কাউকে ব্যাপারটি না জানানো হয়। শনিবার রাত সোয়া ১১টার দিকে আমার মেয়ে আত্মহত্যা করার জন্য ঢাকা-আরিচা মহাসড়কে যাওয়ার সময় পুলিশ দেখলে তারা আমার বাসায় মেয়েকে নিয়ে আসে। আমার মেয়েকে শিপন হুমকি দিত, বিষয়টি কাউকে বললে আমার  (ভুক্তভোগীর বাবার) ইজ্জত যাবে। এর জন্য আমার মেয়ে আত্মহত্যা করতে চেয়েছিল।’

এ বিষয়ে সাভার মডেল থানার পরিদর্শক ( অপারেশন) নয়ন কারকুন বলেন,  ধর্ষণ মামলায় অভিযুক্তকে আটকের পর আদালতে পাঠানো হয়েছে। ভুক্তভোগী শিক্ষার্থীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিসে (ওসিসি) পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!