1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সাভারে ডিবির অভিযানে ৫০০ পিস ইয়াবা উদ্ধার, আটক ১ - NEWSTVBANGLA
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
স্কুলশিক্ষককে প্রাণনাশের হুমকি, ফায়ার সার্ভিসকর্মীর বিরুদ্ধে জিডি তনু হত্যা মামলায় ফের গ্রেপ্তার সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না: রাষ্ট্রপতি পাঁচ দিন বৃষ্টি, সঙ্গে বাড়বে তাপমাত্রা গাফিলতি হলে আমলা-রাজনীতিক কাউকেই ছাড় দিচ্ছেন না প্রধানমন্ত্রী: রিজভী চারবার প্রত্যাখ্যানের পরও হাল ছাড়েনি ইসি, ৬৫ পদ উন্নীত করতে ফের জনপ্রশাসনে প্রস্তাব রাশিয়ার তেল কিনলেই ১০০% শুল্ক! ভারত-চীনসহ ৫ দেশকে ঘিরে যুক্তরাষ্ট্রের নতুন চাপ ট্রাম্পের ৪০ কোটি ডলারের ‘হোয়াইট হাউস বলরুম’ প্রকল্পে আদালতের স্থগিতাদেশ মক্কা চুক্তি’ নিয়ে ইরানের কটাক্ষ— ‘তুরস্ক-পাকিস্তানের সঙ্গে জোটেও সৌদি নিরাপদ হবে না’ ৭০০ টাকার আশায় বেরিয়ে ফিরলেন লাশ হয়ে— বগুড়ায় বাসচাপায় নিভে গেল ৭ শ্রমজীবী মানুষের জীবন

সাভারে ডিবির অভিযানে ৫০০ পিস ইয়াবা উদ্ধার, আটক ১

প্রতিনিধি

আব্দুল্লাহ আল নোমান, স্পেশাল করেসপন্ডেন্ট, সাভার (ঢাকা):  ঢাকার সাভারে অভিযান চালিয়ে মো. ইকবাল শিকদার (৩৭) নামের এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তার কাছ থেকে পাঁচশত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারী) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব। এর আগে, বুধবার (১৫ ফেব্রুয়ারী) রাত পৌনে ৯টার দিকে সাভারের রাজফুলবাড়ীয়া এলাকার শ্যামলী পাম্পের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটক মো. ইকবাল শিকদার বরিশাল জেলার উজিরপুর থানার সাতলা শিকদারবাড়ী এলাকার মৃত মোসলেম শিকদারের ছেলে। বর্তমানে তিনি কেরানীগঞ্জ মডেল থানাধীন ঘাটেরচর স্কুলের গলির তানিয়া ফেরদৌসির বাসার ভাড়াটিয়া।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. আনোয়ার হোসেন জানান, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সাভারের রাজফুলবাড়িয়া এলাকার শ্যামলী পাম্প সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে মাদক ব্যবসায়ী ইকবাল শিকদারকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি চালিয়ে পাঁচশত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের অবৈধ বাজারমূল্য আনুমানিক ১ লাখ ৫০ হাজার টাকা।

এ ব্যাপারে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব বলেন, ঢাকা জেলা পুলিশ সুপারের নির্দেশে আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। এরই ধারাবাহিকতায় সাভারের রাজফুলবাড়িয়ায় অভিযান পরিচালনা করে ৫০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছি। উক্ত আসামির বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!