1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সাভারে অসুস্থ মেয়েকে দেখতে যাওয়ার পথে ছিনতাইয়ের শিকার বাবা, গ্রেপ্তার ৫ - NEWSTVBANGLA
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালি নিয়ে ট্রাম্প-ইরানের পাল্টাপাল্টি দাবি কুয়াকাটা সৈকতে আবারও ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন ‘প্রধানমন্ত্রীরে পাইলে কইতাম—নদীভাঙন থামান, মোগো বাঁচান’ টানা বৃষ্টিতে পাবনা শহর জলাবদ্ধ, চরম দুর্ভোগে বাসিন্দারা ‘ডজন ডজন পারমাণবিক বোমার চেয়েও গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি’—ইরানের শীর্ষ উপদেষ্টা ফুটবলের ‘মহারণ’ আর্জেন্টিনা-ইংল্যান্ড: ইতিহাস, প্রতিশোধ আর বিশ্বকাপ সেমিফাইনালের উত্তাপ দ্বিতীয় দফার জলাবদ্ধতায় কালিয়াকৈরে মানবিক বিপর্যয়, ঘরবাড়ি ছেড়ে আশ্রয় নিচ্ছেন শত শত পরিবার ইরানের হামলার নিন্দা সৌদি আরবের, সামুদ্রিক নিরাপত্তা হুমকিতে পড়ার অভিযোগ ৩৫ বছর পর বন্ধুর ধার শোধ, ১ হাজার টাকার বদলে ফেরত দিলেন ২৫ হাজার রুপি খাদ্যপণ্য বাণিজ্য সহজ করতে সমঝোতায় বাংলাদেশ-পাকিস্তান

সাভারে অসুস্থ মেয়েকে দেখতে যাওয়ার পথে ছিনতাইয়ের শিকার বাবা, গ্রেপ্তার ৫

প্রতিনিধি

আব্দুল্লাহ আল নোমান, স্পেশাল করেসপন্ডেন্ট, সাভার (ঢাকা):  সাভারে এক যাত্রীকে জিম্মি করে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। রোববার (২২ জানুয়ারি) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে গত শনিবার দিবাগত রাতে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের বলিয়ারপুরে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃতরা হলেন- মাদারীপুরের শিবচর থানার যাদুয়ারচর গ্রামের জাহাঙ্গীর মাতব্বরের ছেলে আনোয়ার হোসেন (২৩), দিনাজপুরের চিরিরবন্দর থানার কাচনিয়া বটতলা গ্রামের আফজাল হোসেনের ছেলে জাহিদ হাসান (১৮), রংপুরের পীরগাছা থানার মৃত হানিফ হোসেনের ছেলে আব্দুল মোতালেব (১৯), যশোর কোতোয়ালি থানার সতিঘাট বলরামপুর গ্রামের মোশারফ মোল্লার ছেলে মো. সুমন মোল্লা (২৫) ও সাভারের গেণ্ডা এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে মো. শাকিল (১৯)। এ মামলায় মো. বাচ্চু নামের একজন পলাতক রয়েছেন।

ভুক্তভোগী মো. হোচাইন গাজীপুর জেলার বাসিন্দা। তিনি রাজধানীর একটি হাসপাতালে ভর্তি অসুস্থ মেয়েকে দেখতে যাচ্ছিলেন।

হোচাইন বলেন, সাভারের হেমায়েতপুর থেকে লেগুনায় চড়ে গাবতলীর উদ্দেশ্যে রওয়ানা হই। বলিয়ারপুর এলাকায় পৌঁছলে লেগুনায় থাকা কয়েকজন আমাকে জিম্মি করে গাড়ি থেকে নিচে নামিয়ে ফেলে। পরে গলায় চাকু ধরে আমার মেয়ের চিকিৎসার জন্য সঙ্গে থাকা ১৫ হাজার টাকা নিয়ে যায়। এছাড়া আমার মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে আমি চিৎকার করলে আশপাশে লোকজন এগিয়ে এসে দুজনকে আটক করে। অন্যরা পালিয়ে যায়। পরে পুলিশ অভিযান চালিয়ে অন্যদের আটক করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও সাভার মডেল থানার আমিনবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) হারুন অর রশিদ বলেন, রাতে স্থানীয়দের সহযোগিতায় ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে আটক করা হয়। তাদের দেওয়া তথ্যমতে, আরো তিনজনকে আটক করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!