1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সাভারে অটোরিকশাচালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার - NEWSTVBANGLA
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনাম
অধিকৃত পশ্চিম তীরে আরও ১৩টি নতুন বসতির অনুমোদন ইসরায়েলের সিরাজগঞ্জে কমছে না হামের প্রকোপ, ৫ দিনে হাসপাতালে ভর্তি আরও ৯০ রোগী যুবলীগ নেতাকে আটকের পর থানায় ৩০০ গ্রামবাসীর বিক্ষোভ, আলোচনার পর জিম্মায় মুক্তি ভূমিকম্পে পা হারানো শিশুভক্তের স্বপ্ন পূরণ করলেন রোনালদো বিজয়নগরে লটকনের বাম্পার ফলন, হলুদ ফলের মেলায় কৃষকের মুখে হাসি ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া, এবার প্রতিপক্ষ সুইজারল্যান্ড খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে তেহরানে লাখো মানুষের ঢল, কান্নায় ভেঙে পড়লেন ইরানি নেতারা ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে ৮ দিনে ৩ হাজার ৭০০ মৃত্যু, সবচেয়ে বেশি প্রাণহানি ফ্রান্সে 14x1l7si12xwy3msdg xuc0917a37v63q

সাভারে অটোরিকশাচালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

প্রতিনিধি

সাভারে শাহজাহান (২৪) নামের এক অটোরিকশাচালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৮ আগস্ট) দুপুর ১২টার দিকে সাভারের বিরুলিয়া ইউনিয়নের কালিয়াকুর কৃষিবিদ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শাহজাহান গাইবান্ধার সদর থানার কোনাপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি সাভার পৌর এলাকার রাজাশন মহল্লার ইসলাম পলোয়ানের মালিকানাধীন ভাড়া বাড়িতে বসবাস করতেন।

পুলিশ জানায়, গতকাল রাতে যাত্রীবেশে শাহজাহানের অটোরিকশায় ওঠে হত্যাকারীরা। পরে বিরুলিয়ার কালিয়াকুর এলাকার ঈদগাহ মাঠের পশ্চিম পাশে রাস্তার ধারে রিকশা ছিনিয়ে নিতে চায় যাত্রীবেশে থাকা ওই অপরাধীরা। এ সময় শাহজাহানের গলা, পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। তবে অপরাধীরা রিকশা নিয়ে পালিয়ে যেতে পারেনি। পরে সকালে স্থানীয়রা শাহজাহানের মরদেহ পড়ে থাকতে দেখে সাভার মডেল থানায় খবর দেন।

সাভার মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান আতিক বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের মরদেহের পাশেই অটোরিকশাটি পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!