1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র আলতাফ হোসেনের ১১তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে - NEWSTVBANGLA
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনাম
অধিকৃত পশ্চিম তীরে আরও ১৩টি নতুন বসতির অনুমোদন ইসরায়েলের সিরাজগঞ্জে কমছে না হামের প্রকোপ, ৫ দিনে হাসপাতালে ভর্তি আরও ৯০ রোগী যুবলীগ নেতাকে আটকের পর থানায় ৩০০ গ্রামবাসীর বিক্ষোভ, আলোচনার পর জিম্মায় মুক্তি ভূমিকম্পে পা হারানো শিশুভক্তের স্বপ্ন পূরণ করলেন রোনালদো বিজয়নগরে লটকনের বাম্পার ফলন, হলুদ ফলের মেলায় কৃষকের মুখে হাসি ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া, এবার প্রতিপক্ষ সুইজারল্যান্ড খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে তেহরানে লাখো মানুষের ঢল, কান্নায় ভেঙে পড়লেন ইরানি নেতারা ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে ৮ দিনে ৩ হাজার ৭০০ মৃত্যু, সবচেয়ে বেশি প্রাণহানি ফ্রান্সে 14x1l7si12xwy3msdg xuc0917a37v63q

সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র আলতাফ হোসেনের ১১তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে

অনলাইন ডেস্ক :

মাগুরায় মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য, মাগুরা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র আলতাফ হোসেনের ১১তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ সোমবার সকাল ১০ টায় মাগুরা জেলা আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পৌর কবরস্থানে মরহুমের কবর জিয়ারত করেন।

পরে স্থানীয় আছাদুজ্জামান মিলনায়তনে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি আ ফ ম আব্দুল ফাত্তাহ্’র সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুন্সি রেজাউল হক, এ্যাডভোকেট সৈয়দ শরিফুল ইসলাম, পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খুরশীদ হায়দার টুটুলু, যুগ্ম সম্পাদক শাখারুল ইসলাম শাকিল, সাংগঠনিক সম্পাদক রানা আমীর ওসমান, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মকবুল হাসান মাকুল, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আছাদুজ্জামান কিশোরসহ জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। সভা শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!