1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সাবেক ধর্ম প্রতিমন্ত্রী শাহজাহান মিয়া আর নেই - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

সাবেক ধর্ম প্রতিমন্ত্রী শাহজাহান মিয়া আর নেই

প্রতিনিধি

বাংলাদেশ জাতীয় সংসদের পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য, সাবেক ধর্ম প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট শাহজাহান মিয়া আর নেই।
আজ শনিবার সকাল ৬টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত নানা জটিলতায় ভূগছিলেন।
সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট তারিকুজ্জামান মনি।
শাহজাহান মিয়ার বয়স হয়েছিল ৮৩ বছর।
তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়েসহ নাতি-নাতনি এবং অসংখ্য ভক্ত, রাজনৈতিক ও আইন পেশার সহকর্মী রেখে গেছেন।
মরহুম শাহজাহান পেশায় একজন আইনজীবী এবং বরেণ্য রাজনীতিবিদ। তিনি ১৯৯১ সাল থেকে ডিসেম্বর ২০১৯ পর্যন্ত পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন।
তিনি সপ্তম, নবম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে পটুয়াখালী-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৮ সালের নবম জাতীয় সংসদে সরকারের ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গন, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!