1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সাড়ে ৩ বছরেও অনুমোদন হয়নি নীতিমালা, দায়ীদের চিহ্নিত করতে কমিটি - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

সাড়ে ৩ বছরেও অনুমোদন হয়নি নীতিমালা, দায়ীদের চিহ্নিত করতে কমিটি

প্রতিনিধি

সাড়ে ৩ বছরেও অনুমোদন হয়নি নীতিমালা, দায়ীদের চিহ্নিত করতে কমিটি
জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন থেকে একটি নীতিমালা অনুমোদনের জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয়ে পাঠানোর সাড়ে তিন বছরের বেশি সময় পেরিয়ে গেলেও এটি অনুমোদিত হয়নি। নতুন সচিব এসে এই বিষয়ে অসন্তোষ প্রকাশ করে খোঁজ নিলেও প্রাথমিকভাবে দায়ীদের চিহ্নিত করতে পারেননি।

তিনি এ বিষয়টি তদন্তের জন্য দুই সদস্যের কমিটি গঠন করে দিয়েছেন। কমিটি গঠন করে সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে একটি অফিস আদেশ জারি করা হয়েছে। কমিটিকে আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেওয়া হয়েছে।

সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে জানা গেছে, প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র পরিচালনা সংক্রান্ত নীতিমালা অনুমোদনের জন্য ২০২২ সালের ২৪ জানুয়ারি মন্ত্রণালয়ে পাঠায়। কিন্তু তিন বছর সাত মাস হয়ে গেলেও এটি এখনো অনুমোদনে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

গত ২৬ নভেম্বর অনুষ্ঠিত সমন্বয় সভায় সমাজকল্যাণ সচিব মোহাম্মদ আবু ইউছুফ এ বিষয়ে খোঁজ নেন। বিষয়টি কোন শাখায় পেন্ডিং রয়েছে তা জানতে না পারায় এবং অনেকদিন ধরে পেন্ডিং থাকায় তিনি অসন্তোষ প্রকাশ করেন।

এরপর সচিবের নির্দেশনায় দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির আহ্বায়ক উপসচিব রাসেল আহমেদ ও সদস্য সহকারী সচিব মো. মোজাম্মেল হক খান।

কমিটিকে নীতিমালাটি কোন শাখায় রয়েছে তা উদঘাটন, বিষয়টি নিষ্পত্তি না হওয়ার দায়-দায়িত্ব নির্ধারণ এবং ভবিষ্যতে এমন দীর্ঘসূত্রিতা রোধে সুপারিশ প্রণয়নের দায়িত্ব দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!