1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সাড়ে ২০ লাখ পিস কম্বল বিতরণ করল সরকার - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম
lbwarkcqap1xha 0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের

সাড়ে ২০ লাখ পিস কম্বল বিতরণ করল সরকার

প্রতিনিধি

দেশের শীতার্ত ও দুঃস্থদের মধ্যে ২০ লাখ ৫০ হাজার পিস কম্বল বিতরণ করা হয়েছে। এসব কম্বল দেশের আট বিভাগের ৬৪ জেলার ৪৯৫ উপজেলা ও সব পৌরসভার শীতার্ত মানুষের মধ্যে বিতরণ করা হয়। বুধবার (৭ জানুয়ারি) সরকারি এক তথ্যবিবরণীতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, দেশের শীতার্ত ও দুঃস্থদের মধ্যে বিতরণের জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত ৫ লাখ ৯৩ হাজার ৫০০টি কম্বল এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে কম্বল ক্রয় করে বিতরণের জন্য প্রথম পর্যায়ে ২৯ কোটি ৭০ লাখ টাকা এবং দ্বিতীয় পর্যায়ে ২১ কোটি ৩১ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ করা হয়।

এতে আরও বলা হয়, ইতোমধ্যে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত কম্বল এবং মন্ত্রণালয়ের বরাদ্দ থেকে প্রথম পর্যায়ে ৭ লাখ ৫০ হাজার ৫৮৯ পিস কম্বল ক্রয় করে শীতার্ত ও দুঃস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে। দ্বিতীয় পর্যায়ের বরাদ্দ দিয়ে আরও ৭ লাখ পিস কম্বল ক্রয় করা হয়েছে, যা শীতার্তদের মধ্যে বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

এ ছাড়া, জেলা প্রশাসকদের চাহিদার ভিত্তিতে কম্বল ক্রয়ের লক্ষ্যে অর্থ বরাদ্দ করা হচ্ছে বলেও সরকারের তথ্যবিবরণীতে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!