1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সাকিবের স্কোয়াডে থাকার ব্যাখ্যা দিলেন প্রধান নির্বাচক - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

সাকিবের স্কোয়াডে থাকার ব্যাখ্যা দিলেন প্রধান নির্বাচক

প্রতিনিধি

আওয়ামী লীগের টিকিটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন সাকিব আল হাসান। গণ অভ্যুত্থানের মুখে সরকারের পতনের পর সংসদও ইতোমধ্যে বিলুপ্ত হয়ে গেছে। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠন করা হয়েছে আন্তর্বতীকালীন নতুন সরকার। এমন রাজনৈতিক অস্থিরতার মধ্যে সাকিবের ক্রিকেট ভবিষ্যৎ নিয়েও শঙ্কা দেখা দেয়। তবে আপাতত সাকিবের ক্রিকেট ক্যারিয়ারে রাজনীতির প্রভাব পড়ছে না। আসন্ন পাকিস্তান সিরিজের দলে আছেন তিনি। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য গতকাল দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৬ সদস্যের এই দলে আছেন সাকিব। দল ঘোষণার একদিন পর আজ (সোমবার) গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। জানালেন সাকিবের সঙ্গে কী কথা হয়েছে সে বিষয়ে।

শুরুতেই লিপু বলছিলেন, ‘সাকিবের সঙ্গে যোগাযোগ থাকে, যোগাযোগ ছিল। গত মাসেও ছিল এ মাসেও হয়েছে। প্রসেস হলো যে দেশের বাইরে কোনো খেলোয়াড় যদি থাকে তার সম্বন্ধে খোঁজ খবরটা নেওয়া। এ ছাড়া শরিফুলের সঙ্গেও কথা হয়েছে।’অনুশীলন না করেই পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে কেন সাকিব? ব্যাখা হিসেবে লিপু বললেন, ‘এটা তার পারফরম্যান্সের আলোকেই যাচ্ছে। তার পারফরম্যান্স দিয়ে সে নিজেকে সে জায়গায় নিয়ে যেতে পেরেছে। অভিজ্ঞতা রয়েছে ভিন্ন ভিন্ন ফরম্যাটে, পাকিস্তানের বিপক্ষে তার রেকর্ড সবকিছু মিলিয়ে তিনি যাচ্ছেন।’

প্রধান নির্বাচক আরও বলেছেন, ‘অবশ্যই বর্তমান পরিস্থিতি নিয়ে আমরা চিন্তিত। তার নিরাপত্তা আমাদের নিশ্চিত করতে হবে। সাকিব আল হাসান বাংলাদেশের একজন টপ প্লেয়ার। সিলেকশনের ক্ষেত্রে আমরা ভেবেছি, যেহেতু তিনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। মূলত তার মেধার বিবেচনায় তাকে দলে নেওয়া হয়েছে।’পাকিস্তানে দলের সঙ্গে কবে যোগ দেবেন সাকিব, এমন প্রশ্নের জবাবে লিপু বলেন, ‘জিম্বাবুয়ে সিরিজ চলার সময় তার প্ল্যান জানতে চেয়েছিলাম ডিসেম্বর পর্যন্ত। আমাদের আটটা টেস্ট ম্যাচ রয়েছে সেখানে তার থাকা নিয়ে কথা হয়েছিল। সে আমাদের আশ্বস্ত করেছিল। এরপর তার সাথে প্রোপার ইমেইল কথা হয়েছে থাকবে কি না একটা জানার বিষয় ছিল। একটা প্রসেস ছিল তো সেই আলোকে ১৪ অথবা ১৫ তারিখ সে দলের সাথে পাকিস্তানের যোগ দেবে যেটা লজিস্টিক দেখছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!