1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সরকারি প্রতিষ্ঠানে শূন্যপদে দ্রুত জনবল নিয়োগের নির্দেশ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

সরকারি প্রতিষ্ঠানে শূন্যপদে দ্রুত জনবল নিয়োগের নির্দেশ

প্রতিনিধি

সরকারি বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের শূন্যপদে দ্রুত জনবল নিয়োগের নির্দেশনা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি মন্ত্রিপরিষদ সচিবকে আগামী উপদেষ্টা পরিষদের বৈঠকে কোন কোন প্রতিষ্ঠানে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করা যাবে সে সংক্রান্ত তথ্য-উপাত্ত উপস্থাপনের নির্দেশনা দেন।

বৃহস্পতিবার (১৩ মার্চ) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শফিকুল আলম বলেন, আজ রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে তার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক হয়। বৈঠকে তিনি সরকারি প্রতিষ্ঠানে শূন্যপদে দ্রুত জনবল নিয়োগের নির্দেশ দেন।

প্রেস সচিব বলেন, সরকারি বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানে হাজার হাজার পদ শূন্য রয়েছে। সরকারের গৃহীত বিভিন্ন কার্যক্রম দ্রুত পরিচালনার জন্য এসব পদে দ্রুত জনবল নিয়োগ দেওয়া প্রয়োজন। তাই প্রধান উপদেষ্টা দ্রুত জনবল নিয়োগের নির্দেশ দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!