1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেল নিয়ে কাজ চলছে: উপদেষ্টা তিতুমীর - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেল নিয়ে কাজ চলছে: উপদেষ্টা তিতুমীর

প্রতিনিধি

সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো প্রণয়নে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর

রোববার (৫ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

বৈঠকে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি এবং অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদারসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ড. তিতুমীর বলেন, সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেল নির্ধারণ নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ীই হবে। এ জন্য একটি সচিব কমিটি রয়েছে, যা বিষয়টি পর্যালোচনা করে সুপারিশ দেবে।

তিনি আরও জানান, সাধারণত পে-কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার পর সচিব কমিটি তা বিশ্লেষণ করে এবং সেই সুপারিশের ভিত্তিতেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। এবারও একই পদ্ধতি অনুসরণ করা হবে।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রক্রিয়াটি শেষ হলে নতুন বেতন কাঠামো নিয়ে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!