1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সয়াবিন তেলের মূল্যবৃদ্ধি অন্যায্য ও অযৌক্তিক : ক্যাব - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

সয়াবিন তেলের মূল্যবৃদ্ধি অন্যায্য ও অযৌক্তিক : ক্যাব

প্রতিনিধি

রান্নার অপরিহার্য উপাদান হিসেবে সয়াবিন তেলের দাম বৃদ্ধি নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির জন্য জীবনযাত্রা আরও কঠিন করে তুলবে মনে করছে কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। ভোক্তাদের স্বার্থ রক্ষাকারী প্রতিষ্ঠানটি বলছে, সয়াবিন তেলের মূল্যবৃদ্ধি অন্যায্য ও অযৌক্তিক।

বুধবার (১৬ এপ্রিল) সংবাদ মাধ্যমে ক্যাবের তথ্য কর্মকর্তা আনোয়ার পারভেজের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বোতলজাত সয়াবিন তেলের দাম গত ১৫ এপ্রিল প্রতি লিটারে ১৪ টাকা বৃদ্ধি পেয়ে ১৮৯ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ১৭৫ টাকা। পাঁচ লিটারের বোতলের দাম ৮৫২ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৯২২ টাকা হয়েছে। এছাড়া, খোলা সয়াবিন ও পাম তেলের দাম প্রতি লিটারে ১৬৯ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ১৫৭ টাকা।

এই মূল্যবৃদ্ধির ফলে সাধারণ ভোক্তারা চরম আর্থিক চাপে পড়েছেন। রান্নার অপরিহার্য উপাদান হিসেবে সয়াবিন তেলের দাম বৃদ্ধির প্রভাব নিত্যপ্রয়োজনীয় অন্যান্য পণ্যের দামেও পড়বে, যা নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির জন্য জীবনযাত্রা আরও কঠিন করে তুলবে।

ক্যাব মনে করে, এই মূল্যবৃদ্ধি একেবারেই অন্যায্য ও অযৌক্তিক। আন্তর্জাতিক বাজারে তেলের দাম স্থিতিশীল থাকা সত্ত্বেও, দেশে এভাবে দাম বাড়ানো ভোক্তা বিরোধী ও অস্বচ্ছ প্রক্রিয়ার ইঙ্গিত দেয়।

বিজ্ঞপ্তিতে ক্যাব ৪ দফা দাবি জানায়। দাবিগুলো হচ্ছে— অবিলম্বে সয়াবিন তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহার করতে হবে; বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন ও কৃষি বিপণন অধিদপ্তরের মাধ্যমে সয়াবিন তেলের মূল্য নির্ধারণ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে হবে; আমদানিকারক ও বাজারজাতকারী কোম্পানিগুলোর কাঁচামাল মজুদের পরিমাণ, আমদানি খরচ ও মুনাফার হিসাব জনসমক্ষে প্রকাশ করতে হবে এবং ভোক্তাদের স্বার্থরক্ষায় সরকারের পক্ষ থেকে বাজার তদারকি বাড়াতে হবে ও কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!