1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সব নৌযান ডিজিটাল রেজিস্ট্রেশনের আওতায় আনা হবে: নৌপরিবহন প্রতিমন্ত্রী - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

সব নৌযান ডিজিটাল রেজিস্ট্রেশনের আওতায় আনা হবে: নৌপরিবহন প্রতিমন্ত্রী

প্রতিনিধি

নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান বলেছেন, দেশের নৌপথকে নিরাপদ, সুশৃঙ্খল ও আধুনিক করার লক্ষ্যে সব নৌযান দ্রুততম সময়ের মধ্যে ডিজিটাল রেজিস্ট্রেশনের আওতায় আনা হবে। এর সঙ্গে নৌযানের সুষ্ঠু নিবন্ধন, পরিচালনা এবং নৌপথে শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য একটি পূর্ণাঙ্গ নীতিমালা প্রণয়ন করা হবে।

রোববার (৫ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নৌপরিবহন অধিদপ্তরের প্রধান কার্যালয়ে আয়োজিত লাইটার জাহাজে জ্বালানি সংকট নিরসন বিষয়ক মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

তিনি জানান, বর্তমানে যাত্রীবাহী ও পণ্যবাহী নৌযান পরিচালনায় কোনো জ্বালানি সংকট নেই, কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে। তবে ভবিষ্যতে সম্ভাব্য সংকট মোকাবিলায় নৌপরিবহন মন্ত্রণালয় কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে। এর অংশ হিসেবে একটি কো-অর্ডিনেশন সেল গঠন করা হবে এবং জ্বালানি সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বয় সভা আয়োজন করা হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, নৌপথে চলাচলরত সব নৌযানকে আইন মেনে পরিচালনা করতে হবে এবং বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে সংযমী ও সাশ্রয়ী হতে হবে। কোনো ধরনের অবৈধ মজুত বা অপচয় বরদাশত করা হবে না।

মতবিনিময় সভায় নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা এবং নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর মো. শফিউল বারী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!