1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সব দল সমান, কমিশনের ওপর কোনো চাপ নেই: ইসি মো. আনোয়ারুল ইসলাম - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

সব দল সমান, কমিশনের ওপর কোনো চাপ নেই: ইসি মো. আনোয়ারুল ইসলাম

প্রতিনিধি

ঢাকা: নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম বলেছেন, নির্বাচন কমিশনের কাছে ছোট দল বা বড় দল বলে কোনো ভেদাভেদ নেই। নির্বাচনে অংশগ্রহণকারী সব দল ও প্রার্থী সমান সুযোগ-সুবিধা পাবেন।

সোমবার (১৯ জানুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “সবাই ইসিতে এসে নিজেদের অভিযোগ ও পরামর্শ জানাচ্ছেন। এতে কমিশন সমৃদ্ধ হচ্ছে। ছোটখাটো যেসব সমস্যা সামনে আসছে, তাৎক্ষণিকভাবে সমাধান করা হচ্ছে। কমিশন এখনো বড় কোনো সমস্যার সম্মুখীন হয়নি।”

তিনি আরও বলেন, “রাজনৈতিক দলগুলো যেসব বক্তব্য দিচ্ছে, আমরা সেগুলো খতিয়ে দেখছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি। শুনানিতে প্রার্থীরা যেভাবে যুক্তি ও বক্তব্য উপস্থাপন করেছেন, ভোটের মাঠেও তারা সেই ধারাবাহিকতা বজায় রাখবেন বলে আমরা প্রত্যাশা করি।”

কমিশনের ওপর কোনো চাপ আছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট করেন, “নির্বাচন কমিশন একদমই কোনো চাপে নেই। সবার চাওয়া যেমন একটি ভালো নির্বাচন, আমাদের লক্ষ্যও ঠিক তাই। একটি কমিশনের জীবনে একটিই জাতীয় নির্বাচন করার সুযোগ থাকে। আমরা সর্বোচ্চ চেষ্টা করে একটি সুন্দর নির্বাচন উপহার দিতে চাই।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!