1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
‘সবারই এক সময় অবসরে যেতে হবে’ - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনাম
নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ টাঙ্গুয়ার হাওরের অভয়াশ্রমে টাকার বিনিময়ে মাছ ধরার অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের হরমুজ প্রণালিতে বন্ধুত্বপূর্ণ দেশগুলো পাবে বিশেষ সুবিধা:ইরান গোল্ডেন বুটের দৌড়ে হাড্ডাহাড্ডি লড়াই, ৭ গোল করে আবারও মেসির পাশে এমবাপে খুলনায় ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ইরানে আজ আয়াতুল্লাহ আলি খামেনির প্রথম জানাজা, লাখো মানুষের ঢলের প্রত্যাশা পাকিস্তানে আবারও মুখোমুখি হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান, বৈঠক ১১ জুলাই নতুন বাংলাদেশ গড়াই বিএনপির একমাত্র লক্ষ্য: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বাল্যবিয়ের অভিযোগে প্রি-টেস্ট পরীক্ষায় বসতে পারল না শিক্ষার্থী দম্পতি হুতিদের হুমকির জবাবে সৌদি নেতৃত্বাধীন জোটের পাল্টা সতর্কবার্তা, ‘নজিরবিহীন হামলার’ হুঁশিয়ারি

‘সবারই এক সময় অবসরে যেতে হবে’

প্রতিনিধি

চলতি মাসে আন্তর্জাতিক ওয়ানডে থেকে অবসর নিয়েছেন বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার। যদিও এর মধ্যে মুশফিকুর রহিমের সামনে টেস্ট ফরম্যাটের দরজা খোলা। এ ছাড়া মাহমুদউল্লাহ রিয়াদ পুরোপুরি বিদায় নিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে। বিষয়টি দুঃখজনক হলেও বাস্তবতা হিসেবে মেনে নিচ্ছেন টাইগার পেসার তাসকিন আহমেদ।

গতকাল শুক্রবার (২১ মার্চ) গণমাধ্যমের মুখোমুখি হয়ে অবসর প্রসঙ্গে তাসকিন বলেন, ‘খেলোয়াড় হিসেবে সবারই একসময় অবসরে যেতে হবে। দুঃখের বিষয় হলেও এটাই বাস্তবতা, বড় ভাইয়েরা অনেক বছর সার্ভিস দিয়েছেন। এখন আমরা যারা আছি আর সামনে যারা আসবে তাদের দায়িত্ব নিতে হবে।’

এই শূন্যতা পূরণ না হওয়া নিয়ে তাসকিন বলেন, ‘১৫-২০ বছরের অভিজ্ঞতার তফাৎ, এটা পূরণ করা সময়েরও ব্যাপার। তারা অনেকদিন খেলেছেন, দেশকে জিতিয়েছেনও। তাদের মতো অভিজ্ঞদের তো দল অবশ্যই মিস করবে। এখন ৪-৫ জন যারা আছি ১০ বছর খেলে ফেলেছি, সামনে যারা আসবে, সবাই মিলে দায়িত্ব নিতে হবে। এই ট্রানজিকশন পিরিয়ড যত দ্রুত ঠিক হবে তত দলের জন্য ভালো।’

জুনিয়র সতীর্থ ও ‍পেস বিভাগে নতুন সেনসেশন নাহিদ রানাকে নিয়ে তিনি বলেন, ‘নাহিদ আমাদের অনেক বড় এক সম্ভাবনা, কোনো সন্দেহ নেই। ধীরে ধীরে আরও উন্নতি করছে। ওর কঠোর পরিশ্রম, নিবেদন যদি ঠিক থাকে আশা করি বাংলাদেশকে অনেক কিছু দিতে পারবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!