1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সন্দেহ-অবিশ্বাসে দেশের পরিবর্তন সম্ভব নয় : রিজওয়ানা - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

সন্দেহ-অবিশ্বাসে দেশের পরিবর্তন সম্ভব নয় : রিজওয়ানা

প্রতিনিধি

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
সন্দেহ ও অবিশ্বাসের ভিত্তিতে দেশের পরিবর্তন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
শনিবার (২২ নভেম্বর) সকালে রাজধানীর একটি অনুষ্ঠানে অংশ দিয়ে এ মন্তব্য করেন তিনি।
রিজওয়ানা বলেন, উপদেষ্টা পরিষদ একা কিছু করতে পারবে না, নাগরিকরা নিজেরা পরিবর্তনের উদ্যোগ না নিলে পরিবর্তন আসবে না।
জুলাই আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, পুরোনো রাজনীতি ঠিক থাকলে এমন আন্দোলন হতো না। পুরোনোকে নিয়ম ধরে নিলে চলবে না। সন্দেহ এবং অবিশ্বাসকে ভিত্তি করে কোনো পরিবর্তন আনা যায় না।
মানুষ বদলানোর চেয়ে নিয়ম ঠিক করতেই বেশি গুরুত্ব দেন তিনি। তিনি বলেন, নিয়ম ঠিক থাকলে ফলাফল আসবেই। আমরা সেই নিয়মগুলো ঠিক করতে কাজ করছি।
নদী দূষণ রোধে দ্রুত সিদ্ধান্ত আসবে জানিয়ে রিজওয়ানা হাসান বলেন, দূষণের শুধু একটি অংশ নিয়ে কাজ করলে হবে না, পুরো ব্যবস্থাটাকে সামগ্রিকভাবে (কমপ্রিহেনসিভভাবে) দেখতে হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!