1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সদরঘাট লঞ্চে হারিয়ে যাওয়া ৭ বছরের শিশুকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিলেন আনসার সদস্যরা - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম
lbwarkcqap1xha 0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের

সদরঘাট লঞ্চে হারিয়ে যাওয়া ৭ বছরের শিশুকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিলেন আনসার সদস্যরা

প্রতিনিধি

রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে লঞ্চে হারিয়ে যাওয়া এক শিশুকে দ্রুত উদ্ধার করে তার পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছেন অঙ্গীভূত আনসার সদস্যরা। তাদের মানবিক ও দায়িত্বশীল তৎপরতায় শেষ পর্যন্ত শিশুটির বাবা সন্তানকে ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেন।

ঘটনাটি ঘটে শনিবার (৩০ মে) সন্ধ্যায় সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে ছেড়ে যাওয়া ঝালকাঠিগামী এমভি ফারহান-৪ লঞ্চে। দায়িত্ব পালনকালে অঙ্গীভূত আনসার সদস্য মাসুদ রানা ও ইউসুফ আলী লঞ্চের নিচতলায় এক শিশুকে একা ও ভীত অবস্থায় ঘোরাফেরা করতে দেখেন। শিশুটির সঙ্গে কোনো অভিভাবক না থাকায় তারা বিষয়টি গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করেন।

পরবর্তীতে শিশুটির সঙ্গে কথা বলে জানা যায়, তার নাম রমজান আলী (৭)। সে ভুলবশত বাবার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে লঞ্চে উঠে পড়ে এবং নিজেকে হারিয়ে ফেলে।

পরিস্থিতি বুঝে আনসার সদস্যরা শিশুটিকে নিরাপদে নিজেদের হেফাজতে রাখেন এবং তার পরিবারের খোঁজ শুরু করেন। পরে শিশুটির কাছ থেকে তার বাবা রাকিব রাবীর মোবাইল নম্বর সংগ্রহ করে যোগাযোগ করা হয়।

শিশুটির বাবা জানান, তিনি সদরঘাট থেকে মুন্সিগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। পথে সন্তানকে না পেয়ে তিনি ব্যাপক উদ্বিগ্ন হয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে সন্তানের সন্ধান পেয়ে দ্রুত নৌপথে লঞ্চে পৌঁছান।

লঞ্চ কর্তৃপক্ষের উপস্থিতিতে যাচাই-বাছাই শেষে রাত সাড়ে ৭টার দিকে শিশুটিকে তার বাবার কাছে সুস্থ ও নিরাপদভাবে হস্তান্তর করা হয়।

এ ঘটনায় সংশ্লিষ্টরা বলেন, দায়িত্বশীল নিরাপত্তা কর্মীদের দ্রুত পদক্ষেপ ও মানবিক আচরণের কারণেই বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!