1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সড়ক দুর্ঘটনায় ২ নারী গার্মেন্টস কর্মী নিহত - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

সড়ক দুর্ঘটনায় ২ নারী গার্মেন্টস কর্মী নিহত

প্রতিনিধি

বগুড়ার শেরপুর উপজেলায় ঢাকা থেকে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফেরার সময় ট্রাক চাপায় দুই নারী নিহত হয়েছে। দুজনই গাজীপুরে একটি গার্মেন্টস কারখানায় চাকরি করেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেল চালক রাকিবুল ইসলাম।

আজ সকাল ৮টায় ভবানীপুর ইউনিয়নের অমেরা গ্যাস পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- গাইবান্ধা উপজেলার দক্ষিণ গ্রিদারী গ্রামের নজরুল ইসলামের মেয়ে ও মোটরসাইকেল চালক রাকিবুল ইসলামের স্ত্রী নূপুর আক্তার (২২) এবং একই এলাকার আব্দুর রশিদের মেয়ে রুনা আক্তার (১৮)।

পুলিশ জানায়, দুর্ঘটনা শিকার হওয়া এ দুই নারী ঢাকার গাজীপুরে একটি গার্মেন্টস কারখানায় চাকরি করেন। শনিবার রাতে নূপুর আক্তারের মায়ের মৃত্যুর খবর পেয়ে আজ রোববার ভোরে মোটর সাইলকেল নিয়ে নূপুর আক্তার তার স্বামী রাকিবুল ইসলাম ও চাচাতো বোন রুনা আক্তার গাজীপুর থেকে গাইবান্ধার উদ্দেশ্যে রওনা দেয়। পথে শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের অমেরা গ্যাস পাম্পের সামনে পৌঁছালে মোটর সাইকেলটি রাস্তার উপর পড়ে যায়। এ সময় পেছনে থাকা একটি ট্রাকের চাকার পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নূপুর আক্তার ও রুনা আক্তার নিহত হন এবং মোটর সাইকেল চালক রাকিবুল ইসলাম গুরুতর আহত হন। তাকে শেরপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিস কর্মীরা আহত ব্যক্তিকে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

এ বিষয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আজিজুল ইসলাম জানান, ট্রাকটি পালিয়ে যাওয়ায় এটিকে আটক করা যায়নি। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!