1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সড়ক দুর্ঘটনায় স্বামী ও স্ত্রী নিহত ২ - NEWSTVBANGLA
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালি নিয়ে ট্রাম্প-ইরানের পাল্টাপাল্টি দাবি কুয়াকাটা সৈকতে আবারও ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন ‘প্রধানমন্ত্রীরে পাইলে কইতাম—নদীভাঙন থামান, মোগো বাঁচান’ টানা বৃষ্টিতে পাবনা শহর জলাবদ্ধ, চরম দুর্ভোগে বাসিন্দারা ‘ডজন ডজন পারমাণবিক বোমার চেয়েও গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি’—ইরানের শীর্ষ উপদেষ্টা ফুটবলের ‘মহারণ’ আর্জেন্টিনা-ইংল্যান্ড: ইতিহাস, প্রতিশোধ আর বিশ্বকাপ সেমিফাইনালের উত্তাপ দ্বিতীয় দফার জলাবদ্ধতায় কালিয়াকৈরে মানবিক বিপর্যয়, ঘরবাড়ি ছেড়ে আশ্রয় নিচ্ছেন শত শত পরিবার ইরানের হামলার নিন্দা সৌদি আরবের, সামুদ্রিক নিরাপত্তা হুমকিতে পড়ার অভিযোগ ৩৫ বছর পর বন্ধুর ধার শোধ, ১ হাজার টাকার বদলে ফেরত দিলেন ২৫ হাজার রুপি খাদ্যপণ্য বাণিজ্য সহজ করতে সমঝোতায় বাংলাদেশ-পাকিস্তান

সড়ক দুর্ঘটনায় স্বামী ও স্ত্রী নিহত ২

প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জে স্যালো ইঞ্জিনচালিত ভ্যানের সঙ্গে মাছবোঝাই পিকআপ ভ্যানের সংঘর্ষে স্বামী ও স্ত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় শিশুসহ ভ্যানের ৩ যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার (২৮ মার্চ) সকাল ৬টার দিকে মোবারকগঞ্জ চিনিকলের সামনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ঝিনাইদহ সদরের বিষয়খালী গ্রামের ছাবদার আলী ও তার স্ত্রী পারভীনা বেগম। এ ঘটনায় আহত হয়েছেন তাদের মেয়ে সাথী খাতুন, ভ্যানচালক করিম ও তাদের নাতী। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কালীগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইকবাল কবির জানান, সকালে ফজরের নামাজ আদায় করে ভ্যানযোগে মেয়ে ও নাতীকে নিয়ে যশোরে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে ছাবদার আলী তার স্ত্রীকে নিয়ে রওনা দেন। পথিমধ্যে কালীগঞ্জের মোবারকগঞ্জ চিনিকলের সামনে পৌঁছালে পেছনের দিক থেকে আসা মাছবোঝাই পিকআপ ভ্যান যাত্রীবাহী ওই ভ্যানটিকে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই নিহত হন পারভীনা। সেসময় গুরুতর আহত অবস্থায় তার স্বামী ছাবদার আলী, মেয়ে সাথী খাতুন, নাতী ছেলে ও ভ্যানচালক করিমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে ছাবদার আলীকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!