1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সচিবালয়ে আন্দোলন : স্বাস্থ্য শিক্ষা বিভাগের ৪ জন বরখাস্ত - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

সচিবালয়ে আন্দোলন : স্বাস্থ্য শিক্ষা বিভাগের ৪ জন বরখাস্ত

প্রতিনিধি

‘সচিবালয় ভাতার’ দাবিতে সরকারি নিয়ম উপেক্ষা করে আন্দোলন করায় স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ৪ জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এদের মধ্যে একজন প্রশাসনিক কর্মকর্তা, দুইজন ব্যক্তিগত কর্মকর্তা ও একজন অফিস সহায়ক রয়েছেন।

বুধবার (১৭ ডিসেম্বর) স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব ইসরাইল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অফিস আদেশে বলা হয়েছে, বিগত ১০ ডিসেম্বর, ২০২৫ তারিখে অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টার কার্যালয়ে একটি অপ্রীতিকর ঘটনা সংঘটিত হয়। উক্ত ঘটনার ধারাবাহিকতায় ১২ ডিসেম্বর, ২০২৫ তারিখ সচিবালয়ের অভ্যন্তরে সংগঠিত ঘটনার পরিপ্রেক্ষিতে শাহবাগ থানায় মামলা দায়ের করা হয়। ১২ ডিসেম্বর, ২০২৫ তারিখে দাখিল করা শাহবাগ থানার ৮ নম্বর মামলায় মো. রোমান গাজী, প্রশাসনিক কর্মকর্তা, (২) মো. আবু বেলাল, অফিস সহায়ক, (৩) মো. মহসীন আলী, ব্যক্তিগত কর্মকর্তা এবং (৪) মো. তাইফুল ইসলাম, ব্যক্তিগত কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়।

এতে আরও বলা হয়েছে, বর্ণিত কর্মচারীদেরকে প্রশাসনিক কারণে এবং নিয়োগকারী কর্তৃপক্ষ হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১৫ ডিসেম্বর, ২০২৫ তারিখে ‘সরকারি চাকরি আইন-২০১৮’-এর ধারা-৩৯(২) অনুযায়ী ভূতাপেক্ষভাবে জেল হাজতে প্রেরণের তারিখ ১২ ডিসেম্বর, ২০২৫ হতে সাময়িক বরখাস্ত করা হলো।

এতে আরও বলা হয়েছে, বর্ণিত কর্মচারীগণ বিধি মোতাবেক সাময়িক বরখাস্তকালীন খোরপোষ ভাতা প্রাপ্য হবেন। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হলো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!