1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সংসদ কার্যক্রমে গতি আনতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বৈঠক, আইন প্রণয়ন ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দিকনির্দেশনা - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

সংসদ কার্যক্রমে গতি আনতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বৈঠক, আইন প্রণয়ন ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দিকনির্দেশনা

প্রতিনিধি

জাতীয় সংসদের কার্যক্রমে আরও গতি আনতে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সভাপতিত্বে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ মার্চ) বিকেল ৪টায় বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সরকারদলীয় সভাকক্ষে আয়োজিত এই বৈঠকে অংশ নেন সরকারদলীয় সংসদ সদস্যরা।

বৈঠকে উপস্থিত এমপিদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তার বক্তব্যে সংসদের কার্যক্রমকে আরও কার্যকর ও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করা হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানিয়েছেন।

বৈঠকের শুরুতেই জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ-এর সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। এ সময় তার রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন উপস্থিত সংসদ সদস্যরা।

এছাড়া বৈঠকে সরকারের চলমান কার্যক্রম, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আইন প্রণয়ন প্রক্রিয়া এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সংশ্লিষ্টরা মনে করছেন, আসন্ন সংসদ অধিবেশনকে সামনে রেখে এই বৈঠক গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবে এবং আইন প্রণয়ন কার্যক্রমে নতুন গতি আনবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!