1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
সংকটে রেস্তোরাঁ খাত, লাইনের গ্যাসসহ ১০ দফা দাবি মালিকদের - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

সংকটে রেস্তোরাঁ খাত, লাইনের গ্যাসসহ ১০ দফা দাবি মালিকদের

প্রতিনিধি

ক্রমবর্ধমান দ্রব্যমূল্য, জ্বালানি সংকট এবং ব্যবসায়িক অনিশ্চয়তায় দেশের রেস্তোরাঁ খাতকে রক্ষা করতে সরকারের প্রতি ১০ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি। তাদের প্রধান দাবি—এলপিজি সংকট সমাধান এবং লাইনের গ্যাস সংযোগ পুনরায় চালু করা।

রোববার (১০ মে) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি-তে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে এসব দাবি উপস্থাপন করা হয়।

সংগঠনের মহাসচিব ইমরান হাসান বলেন, করোনা মহামারি ও পরবর্তী অর্থনৈতিক অস্থিরতার পর রেস্তোরাঁ খাত এখন চরম সংকটে রয়েছে। অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে, ফলে হাজারো মানুষ চাকরি হারিয়েছে। এর সঙ্গে জ্বালানি সংকট ও মূল্যস্ফীতি পরিস্থিতিকে আরও জটিল করেছে।

তিনি বলেন, বাজারে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা কমে গেছে, যার সরাসরি প্রভাব পড়ছে রেস্তোরাঁ ব্যবসায়। ক্রেতা কমে যাওয়া এবং পরিচালন ব্যয় বেড়ে যাওয়ায় খাতটি টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়েছে।

সংবাদ সম্মেলনে রেস্তোরাঁ মালিকদের পক্ষ থেকে উত্থাপিত ১০ দফা দাবির মধ্যে রয়েছে—

  • ওয়ান স্টপ সার্ভিস চালু
  • ভ্যাট ও ট্যাক্স সহনীয় পর্যায়ে নির্ধারণ
  • এলপিজি সংকট সমাধান ও লাইনের গ্যাস সংযোগ পুনরায় চালু
  • বিভিন্ন দপ্তরের হয়রানি বন্ধ
  • অভিযান কার্যক্রমে ব্যবসায়ী প্রতিনিধি অন্তর্ভুক্তি
  • রেস্তোরাঁ খাতকে শিল্প হিসেবে ঘোষণা
  • ট্রেড লাইসেন্স ইস্যু ও নবায়ন সহজ করা
  • কর্পোরেট প্রভাব নিয়ন্ত্রণ
  • ট্রেড ইউনিয়নের নামে হয়রানি ও চাঁদাবাজি বন্ধ
  • গরুর মাংস আমদানির অনুমতি প্রদান

মালিক সমিতির নেতারা বলেন, দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে দেশের রেস্তোরাঁ খাত আরও বড় সংকটে পড়বে এবং কর্মসংস্থানে নেতিবাচক প্রভাব পড়বে। তারা সরকারের কাছে খাতটি বাঁচাতে জরুরি নীতি সহায়তার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!