1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
শেরপুরে বাসচাপায় ৬ জন নিহতের ঘটনায় চালক গ্রেপ্তার - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম
গোল্ডেন বুটের দৌড়ে হাড্ডাহাড্ডি লড়াই, ৭ গোল করে আবারও মেসির পাশে এমবাপে খুলনায় ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ইরানে আজ আয়াতুল্লাহ আলি খামেনির প্রথম জানাজা, লাখো মানুষের ঢলের প্রত্যাশা পাকিস্তানে আবারও মুখোমুখি হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান, বৈঠক ১১ জুলাই নতুন বাংলাদেশ গড়াই বিএনপির একমাত্র লক্ষ্য: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বাল্যবিয়ের অভিযোগে প্রি-টেস্ট পরীক্ষায় বসতে পারল না শিক্ষার্থী দম্পতি হুতিদের হুমকির জবাবে সৌদি নেতৃত্বাধীন জোটের পাল্টা সতর্কবার্তা, ‘নজিরবিহীন হামলার’ হুঁশিয়ারি আগামী ৫ দিনে বাড়তে পারে পদ্মার পানি, তবে সব প্রধান নদী এখনো বিপৎসীমার নিচে মৌসুমের শেষভাগে রাজশাহীর আমের বাজারে দাম ঊর্ধ্বমুখী, মণপ্রতি ৩,৫০০ টাকায় বিক্রি হচ্ছে আম্রপালি মাধ্যমিক বিদ্যালয়ে কারিগরি শিক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: পানিসম্পদ মন্ত্রী এ্যানি

শেরপুরে বাসচাপায় ৬ জন নিহতের ঘটনায় চালক গ্রেপ্তার

প্রতিনিধি

শেরপুরে দূরপাল্লার যাত্রীবাহী বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার ছয় যাত্রী নিহতের ঘটনায় বাসচালক মো. সুমন মিয়াকে (৩৪) গ্রেপ্তার করেছে র‌্যাব। সোমবার (৩০ ডিসেম্বর) রাতে রাজধানী ঢাকার উত্তর পূর্ব থানা এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার বাসচালক সুমন জামালপুরের ইসলামপুর উপজেলার দিঘীরচর গ্রামের মো. আব্দুল মোতালেবের ছেলে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের মিডিয়া অফিসার ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. নাজমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. আব্দুর রাজ্জাক বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদ করার পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার মো. সুমনকে শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

প্রসঙ্গত, গত ২৯ ডিসেম্বর শেরপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের ভাতশালা ইউনিয়নের জোড়া পাম্প এলাকায় নকলা থেকে ছেড়ে আসা শেরপুরগামী সিএনজিচালিত অটোরিকশা ও কুড়িগ্রামের রৌমারী থেকে ঢাকাগামী যাত্রীবাহী রিফাত পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালকসহ ৬ আরোহীই নিহত হন। দুর্ঘটনার পরপরই বাসের চালক ও হেলপার পালিয়ে যান। ওই ঘটনায় নিহত অটোরিকশা চালকের ছেলে মো. জিহাদ মিয়া বাদী হয়ে সদর থানায় সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়ের করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!