1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
শেরপুরে নতুন করে আরও ৬ ইউনিয়ন প্লাবিত হয়েছে - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনাম
গোল্ডেন বুটের দৌড়ে হাড্ডাহাড্ডি লড়াই, ৭ গোল করে আবারও মেসির পাশে এমবাপে খুলনায় ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ইরানে আজ আয়াতুল্লাহ আলি খামেনির প্রথম জানাজা, লাখো মানুষের ঢলের প্রত্যাশা পাকিস্তানে আবারও মুখোমুখি হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান, বৈঠক ১১ জুলাই নতুন বাংলাদেশ গড়াই বিএনপির একমাত্র লক্ষ্য: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বাল্যবিয়ের অভিযোগে প্রি-টেস্ট পরীক্ষায় বসতে পারল না শিক্ষার্থী দম্পতি হুতিদের হুমকির জবাবে সৌদি নেতৃত্বাধীন জোটের পাল্টা সতর্কবার্তা, ‘নজিরবিহীন হামলার’ হুঁশিয়ারি আগামী ৫ দিনে বাড়তে পারে পদ্মার পানি, তবে সব প্রধান নদী এখনো বিপৎসীমার নিচে মৌসুমের শেষভাগে রাজশাহীর আমের বাজারে দাম ঊর্ধ্বমুখী, মণপ্রতি ৩,৫০০ টাকায় বিক্রি হচ্ছে আম্রপালি মাধ্যমিক বিদ্যালয়ে কারিগরি শিক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: পানিসম্পদ মন্ত্রী এ্যানি

শেরপুরে নতুন করে আরও ৬ ইউনিয়ন প্লাবিত হয়েছে

প্রতিনিধি

শেরপুরে নতুন করে আরও দুটি উপজেলার ছয়টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। টানা বর্ষণ আর ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে এসব অঞ্চলে বন্যার দেখা দিয়েছে। এর আগে গত দুই দিনে তিনটি উপজেলা প্লাবিত হয়।

শনিবার (৫ অক্টোবর) সকাল থেকে বিকাল পযন্ত এসব অঞ্চর প্লাবিত হয়।

নতুন করে প্লাবিত হওয়া ইউনিয়নগুলো হলো, শেরপুর সদর উপজেলার ধলা, পাকুরিয়া ও গাজির খামার ইউনিয়ন। এ ছাড়া নকলা উপজেলার গনপদ্দি, উরফা ও নকলা ইউনিয়ন।

সরেজমিনে দেখা যায়, শেরপুরে প্লাবিত হচ্ছে নতুন নতুন গ্রাম। ভেঙে গেছে বিভিন্ন নদীর পাড়, ঝিনাইগাতী ও নালিতাবাড়ীর মহারশি ও ভোগাই নদীর অন্তত ১০ জায়গায় বাধ ভেঙে ও পাড় উপচে প্লাবিত গ্রামের বিভিন্ন রাস্তাঘাট ও আবাদ তলিয়ে গেছে। এসব অঞ্চলে পানিবন্দি রয়েছে প্রায় এক লাখের মতো মানুষ। নকলা ও শেরপুর সদর উপজেলায় প্লাবিত হওয়ায় দুই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আশ্রয়কেন্দ্র খুলে দেওয়া হয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে, শনিবার বিকাল ৩টায় পাহাড়ি ঢলে শেরপুরের ভোগাই নদীর পানি বিপৎসীমার ৪৮ সেন্টিমিটার ও চেল্লাখালি নদীর পানি বিপৎসীমার ২৬৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান বলেন, নকলা এবং নালিতাবাড়ী শেরপুর সদর উপজেলার জেলার বেশকিছু গ্রাম প্লাবিত হওয়ায় তথ্য পেয়েছি। শেরপুর সদর ও নকলা উপজেলা প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে। দুর্গতদের উদ্ধারে ও শুকনো খাবার পৌঁছে দিতে আমরা কাজ করে যাচ্ছি। নতুন নতুন এলাকায় প্লাবিত হচ্ছে আমরা খোঁজ নিচ্ছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!