1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেননি দাবি : জয় - NEWSTVBANGLA
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম
অধিকৃত পশ্চিম তীরে আরও ১৩টি নতুন বসতির অনুমোদন ইসরায়েলের সিরাজগঞ্জে কমছে না হামের প্রকোপ, ৫ দিনে হাসপাতালে ভর্তি আরও ৯০ রোগী যুবলীগ নেতাকে আটকের পর থানায় ৩০০ গ্রামবাসীর বিক্ষোভ, আলোচনার পর জিম্মায় মুক্তি ভূমিকম্পে পা হারানো শিশুভক্তের স্বপ্ন পূরণ করলেন রোনালদো বিজয়নগরে লটকনের বাম্পার ফলন, হলুদ ফলের মেলায় কৃষকের মুখে হাসি ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া, এবার প্রতিপক্ষ সুইজারল্যান্ড খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে তেহরানে লাখো মানুষের ঢল, কান্নায় ভেঙে পড়লেন ইরানি নেতারা ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে ৮ দিনে ৩ হাজার ৭০০ মৃত্যু, সবচেয়ে বেশি প্রাণহানি ফ্রান্সে 14x1l7si12xwy3msdg xuc0917a37v63q

শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেননি দাবি : জয়

প্রতিনিধি

শিক্ষার্থী-জনতার আন্দোলনের মুখে দেশ ছাড়তে বাধ্য হওয়া শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেননি বলে দাবি করেছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। নতুন অন্তবর্তী সরকারকে আদালতে চ্যালেঞ্জ জানানোর ইঙ্গিতও দিয়েছেন তিনি। শুক্রবার ওয়াশিংটনে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জয় বলেন, “আমার মা অফিসিয়াালি পদত্যাগ করেননি। সেই সময় তার হাতে ছিল না।”

“তার পরিকল্পনা ছিল যে একটি বিবৃতি দেওয়ার পর পদত্যাগপত্র জমা দেবেন। কিন্ত আন্দোলনকারীরা তখন প্রধানমন্ত্রীর বাসভবন লক্ষ্য করে পদযাত্রা শুরু করে দিয়েছে এবং সে সময় তার হাতে সময় একদমই ছিল না। এমনকি আসার আগে গোছানোর সময়ও তার কাছে ছিল না। তাই সাংবিধানিকভাবে, এখনও তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী।” গত ৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের পরের দিন আন্দোলনকারীদের দাবি মেনে সংসদ বিলোপ ঘোষণা করেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে জয় ইঙ্গিত দেন— এই সিদ্ধান্তকে আদালতে চ্যালেঞ্জ জানাবে আওয়ামী লীগ। তিনি বলেন, “সেনাপ্রধান এবং বিরোধী রাজনীতিবিদদের পরামর্শে রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিয়েছেন। এছাড়া প্রধানমন্ত্রী নিজের পদে থাকা সত্ত্বেও যে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়েছে, তা নিয়ে আমরা আদালতে চ্যালেঞ্জ জানাতে পারি।

শেখ হাসিনার দেশত্যাগের পর বাংলাদেশের নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয়েছে নতুন অন্তবর্তী সরকার। বৃহস্পতিবার সেই সরকারের উপদেষ্টারা শপথও গ্রহণ করেছেন। জয় জানান, সরকার নির্বাচনের তফসিল ঘোষণা করলে আওয়ামী লীগ সেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। “আমার বিশ্বাস, আওয়ামী লীগ ফের ক্ষমতায় আসবে। যদি না আসে, সেক্ষেত্রে আমরা বিরোধী দল হবো। কোনো সমস্যা নেই,” বলেন জয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!