1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
শীর্ষ ২৫ ব্যবসায়ীর বিচার চেয়ে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করল বৈছাআর - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

শীর্ষ ২৫ ব্যবসায়ীর বিচার চেয়ে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করল বৈছাআর

প্রতিনিধি

চব্বিশের জুলাই-আগস্ট আন্দোলনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সহায়তাকারী দেশের শীর্ষ ২৫ ব্যবসায়ীর বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ)। একই সঙ্গে অজ্ঞাত আরও ২০০ জনকে আসামি করা হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে অভিযোগ দাখিল করে সংগঠনটি। পরে প্রেস ব্রিফিংয়ে বৈছাআর সভাপতি রিফাত রশিদ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

অভিযোগে উল্লেখিত ব্যবসায়ীদের মধ্যে রয়েছেন:

  • বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান সালমান ফজলুর রহমান

  • এফবিসিসিআই সভাপতি মাহবুব আলম

  • বিজিএমইএ সভাপতি এসএম মান্নান কচি

  • এস আলম গ্রুপ চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম

  • নাসা গ্রুপের তৎকালীন চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার

  • দোকান মালিক সমিতির তৎকালীন সভাপতি হেলাল উদ্দিন

  • বিকেএমইএ সভাপতি মো. হাতেম

  • এপেক্স গ্রুপের চেয়ারম্যান নাসিম মঞ্জুর

  • বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ওরফে শাহ আলম

  • প্রাণ-আরএফএল গ্রুপের মো. সানি সহ অন্যান্যরা।

উল্লেখ্য, ২০২৪ সালের ২২ জুলাই ইন্টারনেট শাটডাউনের সময় এই ব্যবসায়ীরা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে আন্দোলন দমনে সহযোগিতা ও পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!