1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
শীতে বাড়ে হার্ট অ্যাটাকের সম্ভাবনা, সতর্ক থাকতে যা করবেন - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

শীতে বাড়ে হার্ট অ্যাটাকের সম্ভাবনা, সতর্ক থাকতে যা করবেন

প্রতিনিধি

শীত এলেই হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেড়ে যায়। তাই আগে থেকেই সতর্ক হওয়া উচিত। কারণ, সামান্য কিছু ভুলেই বিপদ নেমে আসতে পারে। শীতে অনেকেই গরম পানি দিয়ে গোসল করেন। কিন্তু এটিই হতে পারে শরীরের জন্য নীরব বিপদ ডেকে আনার কারণ। বিশেষজ্ঞদের মতে, নিয়মিত গরম পানি দিয়ে গোসল করলে শরীরে নানা সমস্যা হতে পারে। ত্বক, হৃৎপিণ্ড, এমনকি পুরুষদের প্রজনন ক্ষমতায়ও এর প্রভাব পড়তে পারে।

পুরুষদের ফার্টিলিটিতে ক্ষতি : গবেষণায় দেখা গেছে, দীর্ঘ সময় ধরে গরম পানি দিয়ে গোসল করলে পুরুষদের শুক্রাণু উৎপাদন কমে যায়। গরম পানির উচ্চ তাপমাত্রা টেস্টিকলসের কার্যক্ষমতা কমিয়ে দেয়, ফলে সন্তান ধারণের ক্ষমতা হ্রাস পেতে পারে। তাই বিশেষজ্ঞরা ছেলেদের ঠান্ডা বা কুসুম গরম পানিতে গোসল করার পরামর্শ দিয়েছেন। হৃদরোগের আশঙ্কা বাড়ে : চিকিৎসকদের মতে, প্রচন্ড ঠান্ডায় একদম গরম পানিতে গোসল করলে রক্তচাপ হঠাৎ বেড়ে যেতে পারে। এতে হৃৎপিণ্ডের ওপর অতিরিক্ত চাপ পড়ে। যাদের আগে থেকে হার্টের সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে এটি প্রাণঘাতীও হতে পারে।

ত্বকের প্রাকৃতিক আর্দ্রতা নষ্ট হয় : গরম পানি ত্বকের প্রাকৃতিক তেল বা আর্দ্রতা শুষে নেয়। নিয়মিত গরম পানি দিয়ে গোসল করলে ত্বক শুষ্ক হয়ে যায়। ফলে দেখা দেয় চুলকানি, ফাটল ও উজ্জ্বলতা হারানোর সমস্যা। তাই বিশেষজ্ঞরা বলছেন, প্রয়োজন ছাড়া গরম পানি দিয়ে গোসল না করাই ভালো। ঠান্ডা পানিতে গোসলের উপকারিতা : ঠান্ডা পানিতে গোসল করলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। এটি রক্তসঞ্চালন ঠিক রাখে, শরীরকে সতেজ করে এবং স্ট্রেসও কমায়।

দুর্গন্ধ দূর করতে ফিটকিরির কৌশল : অনেক সময় গরম পানি ব্যবহার করলে বাথরুমে হালকা দুর্গন্ধ হতে পারে। তাই সহজ সমাধান– একটি ছোট ফিটকিরির টুকরো রেখে দিন সেখানে। এটি বাতাস বিশুদ্ধ করে এবং দুর্গন্ধ শোষণ করে নেয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!