1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
শিক্ষা সফরের বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২ আহত ৩৫ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

শিক্ষা সফরের বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২ আহত ৩৫

প্রতিনিধি

গতরাতে শিক্ষা সফরের বাস নিয়ন্ত্রণ হারিয়ে ২জন নিহত এবং কমপক্ষে ৩৫ জন আহত হয়েছে।  
বৃহস্পতিবার রাত ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার বরাশুর নামক স্থানে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন যশোরের বাঘারপাড়া উপজেলার বাকড়ী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ও বাকড়ী গ্রামের গোকুল চন্দ্র বিশ্বাসের ছেলে  বিদ্যুৎ বিশ্বাস (৫৫) ও বাকড়ী স্কুলের ল্যাব সহকারী সুদীপ্ত বিশ্বাস (৩০)
মারাত্মক আহত ২০ জনকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ওসি মোঃ শরিফুল ইসলাম জানান, গতরাতে  তিনটি  বাসে করে যশোরের বাঘারপাড়া উপজেলার বাকড়ী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও অন্যান্যরা গোপালগঞ্জের টুঙ্গিপাড়া শিক্ষাসফরে আসেন। শিক্ষাসফর শেষে তারা যশোরের বাঘারপাড়ার বাকড়ী গ্রামের উদ্দেশ্যে রওনা দেন। রাত ৮ টার দিকে কাশিয়ানী উপজেলার বরাশুর নামক স্থানে শিক্ষাসফরের একটি বাস অপর একটি শিক্ষাসফরের বাসকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার  পাশ্ববর্তী খাদের গাছের সাথে গিয়ে সজোরে ধাক্কায় লাগায়। ফলে বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।এসময় বাসের অন্তত  ৩৫ জন আহত হন।
ওই কর্মকর্তা আরো জানান, ফায়ার সার্ভিস, কাশিয়ানী থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ আহতদেরকে উদ্ধার করে কাশিয়ানী ১০০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে সেখানে বিদ্যুত বিশ্বাসকে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। মারাতœক আহত ২০ জনকে যশোর হাসপাতালে পাঠানো –হয়েছে।
বাকড়ি স্কুলের শিক্ষক বিশ্বজিৎ পাল জানান, যশোর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্কুলের ল্যাব সহকারী সুদীপ্ত বিশ্বাস মারা যান। কাশিয়ানী ১০০ শয্যা হাসপাতাল থেকে আহত ১৫ জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!