ইপেপার / প্রিন্ট
গত ১৭ বছর শিক্ষা প্রতিষ্ঠান পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে বলে অভিযোগ করেছেন ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু। দুপুরে সাভারের জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে জাবাল ই নূর ফাউন্ডেশন এর উদ্যোগে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ অভিযোগ করেন।
এসময় তিনি আরো বলেন, বিএনপি সরকার শিক্ষা বান্ধব সরকার শিক্ষার মান উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নানা পদক্ষেপ হাতে নেওয়া হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার মান বাড়ানোর জন্যও শিক্ষকদের প্রতি বিভিন্ন পরামর্শ দেওয়া হয়েছে বলেও বলেন তিনি। এসময় জাবাল ই নূর ফাউন্ডেশন এর চেয়ারম্যান অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম রফিক উপস্থিত ছিলেন।
ডঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু সংসদ সদস্য ঢাকা ১৯।