1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
শিক্ষা কার্যক্রম বন্ধ, সড়কে নেমে এলো মতিঝিল আইডিয়াল শিক্ষার্থী - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

শিক্ষা কার্যক্রম বন্ধ, সড়কে নেমে এলো মতিঝিল আইডিয়াল শিক্ষার্থী

প্রতিনিধি

নতুন নিয়োগ পাওয়া অধ্যক্ষের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছেন মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। একই সঙ্গে স্কুলের শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবিতে শিক্ষা ক্যাডার বা সেনাবাহিনী থেকে অধ্যক্ষ নিয়োগের দাবি জানিয়েছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে শিক্ষা কার্যক্রম বন্ধ রেখে মতিঝিল মূল ক্যাম্পাসের সামনের সড়কে অবস্থান নেন তারা। এ সময় শিক্ষার্থীরা নতুন অধ্যক্ষের পদত্যাগ ও একজন সাবেক আর্মি অফিসারকে অধ্যক্ষ হিসেবে নিয়োগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভে অংশ নেওয়া এক শিক্ষার্থী বলেন, আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে আমরা আমাদের আগের অধ্যক্ষের পদত্যাগের দাবিতে আন্দোলন করেছিলাম। গতকাল বুধবার (২৬ ফেব্রুয়ারি) তিনি পদত্যাগ করেন।

শিক্ষার্থীরা বলেন, আমাদের দাবি ছিল সেনাবাহিনীর সাবেক যেকোনো একজন অফিসার নতুন অধ্যক্ষ হিসেবে যোগদান করবেন। কিন্তু আমরা আজ দেখতে পেয়েছি ফেরদৌস নামে আওয়ামীপন্থি ঘুষখোর একজন শিক্ষককে অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আমরা কোনো শিক্ষার্থী তাকে অধ্যক্ষ হিসেবে মেনে নেব না। যতক্ষণ পর্যন্ত তাকে অপসারণ করা না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

বিক্ষোভকারী আরেক শিক্ষার্থী বলেন, বর্তমানে আমরা শিক্ষার্থীরা কেউ স্কুলের ভেতরে প্রবেশ করতে পারছি না। কিন্তু বিএনপির বিভিন্ন নেতারা ভেতরে প্রবেশ করছেন। কিন্তু আমরা চাই রাজনীতিমুক্ত ক্যাম্পাস।

শিক্ষার্থীরা জানান, বিসিএস ক্যাডার কিংবা আর্মি অফিসার নিয়োগের দাবি জানালেও কর্তৃপক্ষ তা না করে দেয়। সেই আওয়ামী আমলের মানুষদের পুনর্বাসন করা হচ্ছে।

প্রশাসনের এই নির্দেশ প্রত্যাখ্যান করে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা। একই সঙ্গে সব ব্রাঞ্চের শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!