1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
শাহবাগে ইনকিলাব মঞ্চের অবস্থান : হাদি হত্যার বিচার চেয়ে রাস্তা অবরোধ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবস্থান : হাদি হত্যার বিচার চেয়ে রাস্তা অবরোধ

প্রতিনিধি

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবস্থান : হাদি হত্যার বিচার চেয়ে রাস্তা অবরোধ
শহীদ শরিফ ওসমান বিন হাদির খুনিদের গ্রেপ্তার ও বিচার দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ।

সর্বাত্মক অবরোধ কর্মসূচির অংশ হিসেবে সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ২টার দিকে শাহবাগে অবরোধ শুরু করেছে সংগঠনটি।পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, দুপুর ২টায় অবরোধ শুরু হওয়ার কথা থাকলেও বেলা ১২টার পর বিক্ষোভকারী শাহবাগ মোড়ে জড়ো হতে শুরু করেন। আর ২টার দিকে রাস্তা আবরোধ করে বসে পড়েন তারা।

শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভকারীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। এর মধ্যে ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘মোদি না হাদি, হাদি হাদি’, ‘হাদি ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’, ‘দালালি না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘তুমি কে আমি কে? হাদি হাদি’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

প্রসঙ্গত, ওসমান হাদির খুনিদের গ্রেপ্তার ও বিচার দাবিতে গত শুক্রবার দুপুর থেকে শাহবাগে টানা অবস্থান কর্মসূচি পালন করেন ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীরা। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও যোগ দিয়েছেন।

গত শনিবার রাতে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের আন্দোলন ছড়িয়ে দিতে বিভাগীয় শহরগুলোতে সর্বাত্মক অবরোধের ঘোষণা দেন। ঘোষণার অংশ হিসেবে গতকাল রোববার দুপুরে শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করে সংগঠনটি। আজ তারই ধারাবাহিকতায় দ্বিতীয় দিনের মতো শাহবাগ মোড় অবরোধ করে কর্মসূচি চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!