1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
শাহজালাল বিমানবন্দর এলাকায় নীরব জোন বাস্তবায়নে পুলিশের অভিযান - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

শাহজালাল বিমানবন্দর এলাকায় নীরব জোন বাস্তবায়নে পুলিশের অভিযান

প্রতিনিধি

শব্দদূষণ নিয়ন্ত্রণ ও পরিবেশ সুরক্ষার লক্ষ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও আশপাশের এলাকায় ‘নীরব জোন’ কঠোরভাবে বাস্তবায়নে সমন্বিত অভিযান পরিচালনা করেছে মোবাইল কোর্ট ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক-উত্তরা বিভাগ। রোববার (২৫ জানুয়ারি) পরিচালিত এ অভিযানে শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা লঙ্ঘনের দায়ে বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে মোট ৯৪টি মামলা দায়ের করা হয় এবং জরিমানা আদায় করা হয় এক লাখ পনেরো হাজার দুইশ টাকা।

রোববার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা প্রয়োগ করে আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর, বিআরটিএ, সিভিল এভিয়েশন, সিটি কর্পোরেশন এবং ডিএমপির বিশেষ/নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ মোবাইল কোর্ট পরিচালনা করেন। ৫টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে মোট ৫৮টি মামলা এবং ২০ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করে। অপরদিকে ডিএমপির ট্রাফিক-উত্তরা বিভাগ অভিযান পরিচালনা করে মোট ৩৬টি মামলা এবং ৯৫ হাজার টাকা জরিমানা আদায় করে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় নীরব জোন বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!