1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
শাড়ি নিয়ে ঝগড়া, বিয়ের আগ মুহূর্তে হবুবধূকে হত্যা - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

শাড়ি নিয়ে ঝগড়া, বিয়ের আগ মুহূর্তে হবুবধূকে হত্যা

প্রতিনিধি

ভারতের গুজরাটে বিয়ের আগ মুহূর্তে হবুবধূকে হত্যা করেছেন এক ব্যক্তি। তারা আগে থেকেই লিভ টুগেদার করছিলেন। গতকাল শনিবার (১৫ নভেম্বর) তাদের বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু বিয়ের আগে তাদের মধ্যে শাড়ি ও অর্থ নিয়ে ঝগড়া হয়। এরপর নিজের হবুবধূকে লোহার রড দিয়ে আঘাত করেন। এছাড়া তারা মাথা দেওয়ালের সঙ্গে প্রচণ্ড জোরে ধাক্কা মারেন তিনি।

সংবাদমাধ্যম এনডিটিভি পুলিশের বরাতে জানিয়েছে, স্বজন বারৈ এবং সোনি হিম্মত রাথোদ নামের এ যুগল গত এক থেকে দেড় বছর ধরে একসাথে থাকছিলেন। তাদের মধ্যে এনগেজমেন্টসহ অন্যান্য সব রীতিনীতি শেষ হয়েছিল। গতকাল শনিবার তারা বিয়ে বন্ধনে আবদ্ধ হতো। কিন্তু বিয়ের মাত্র এক ঘণ্টা আগে শাড়ি ও টাকা নিয়ে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। ওই সময় স্বজন সোনিকে লোহার রড দিয়ে আঘাত করে এবং দেওয়ালের সঙ্গে তার মাথাকে প্রচণ্ড জোরে ধাক্কা মারে।

ওই সময় বাড়ি থেকে পালিয়ে যায় স্বজন। এরআগে ঘরের ভেতর ভাঙচুর চালিয়ে যায় সে। ঘটনা সম্পর্কে জানতে পেরে পুলিশ সেখানে উপস্থিত হয়। পুলিশের ডেপুটি সুপারিনটেনডেন্ট আরআর সিংঘাল বলেছেন, “পরিবারের আপত্তি সত্ত্বেও ওই যুগল লিভ টুগেদারে ছিল। এক থেকে দেড় বছর ধরে তারা একসঙ্গে ছিল। গতকাল ছিল তাদের বিয়ের দিন। কিন্তু এর আগে শাড়ি ও টাকা নিয়ে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। ওই সময় স্বজন সোনিকে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ওই নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে নেওয়া হয়েছে এবং ঘটনাটি তদন্তনাধীন আছে।

একটি সূত্র জানিয়েছে, হবুবধূকে হত্যার আগে এক প্রতিবেশীর সঙ্গে ঝগড়া করেছিল স্বজন।

সূত্র: এনডিটিভি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!