1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের নবসংস্কারকৃত জামে মসজিদ, মাইজভাণ্ডারীকে ট্রাস্টের সহায়তা প্রদান - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের নবসংস্কারকৃত জামে মসজিদ, মাইজভাণ্ডারীকে ট্রাস্টের সহায়তা প্রদান

প্রতিনিধি

১ আগস্ট শুক্রবার বাদে জুমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের নবসংস্কারকৃত জামে মসজিদের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান।

উদ্বোধনী অনুষ্ঠানে এ সময় আরো উপস্থিত ছিলেন শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রাধ্যক্ষ (প্রভোস্ট) অধ্যাপক ড. মো. ফারুক শাহ্, শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের সচিব অধ্যাপক এ ওয়াই এমডি জাফর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সাইফুদ্দিন আহমেদ, জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ ড. মো. আখতারুজ্জামান, দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. কাউসার মোস্তফা আবুল উলায়ী, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. কে. এম. সাইফুল ইসলাম এবং হলের হোম টিউটর ও ছাত্ররা।

উপাচার্য তাঁর বক্তব্যে শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের সারা দেশব্যাপী পরিচালিত শিক্ষা, স্বাস্থ্য, দারিদ্র্য বিমোচন এবং সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং বলেন- এই ট্রাস্ট শুধুমাত্র একটি ধর্মীয় প্রতিষ্ঠান নয় বরং সমাজকল্যাণমূলক প্রতিষ্ঠান।

উল্লেখ্য, হলে অবস্থানরত ১১০০ জন শিক্ষার্থীর নিয়মিত নামায আদায়ের জন্য ট্রাস্টের পক্ষ হতে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রের ব্যবস্থা করা ছাড়াও আরো বিভিন্ন আধুনিক সুযোগ সুবিধা যুক্ত করে কর্তৃপক্ষ এই সংস্কার কাজ সম্পন্ন করেন।

এছাড়াও ৩১ জুলাই বৃহস্পতিবার ট্রাস্টের পক্ষ হতে সচিব অধ্যাপক এ ওয়াই এমডি জাফর এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের অধ্যাপক ড. মাওলানা মুহাম্মদ জাফর উল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ও ড. সিরাজুল হক ইসলামী গবেষণা কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. মুহাম্মদ শফিকুর রহমান, দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. কাউসার মোস্তফা আবুল উলায়ী, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান ড. মো. মুমিত আল রশিদ, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. কে. এম. সাইফুল ইসলাম, পালি ও বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ও এসিস্ট্যান্ট প্রক্টর ড. শান্টু বড়ুয়াসহ বিভাগের সকল শিক্ষকবৃন্দ এবং কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. দিলীপ কুমার বড়ুয়ার সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!