1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
শরীয়তপুরে বজ্রপাতে তিন জন মৃত্যু - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

শরীয়তপুরে বজ্রপাতে তিন জন মৃত্যু

অনলাইন ডেস্ক :

জেলার জাজিরা ও ভেদরগঞ্জ উপজেলায় বজ্রপাতে তিন জন মৃত্যুবরণ করেছেন। গতকাল সোমবার বিকেলে ও সন্ধ্যায় দীর্ঘ তাপদাহের পরে বৃষ্টিসহ ঝড়োবৃষ্টির সময় কাজ করতে গিয়ে বজ্রপাতে তাদের মৃত্যু হয়। মৃত্যুবরণকারীরা হলেন- জাজিরা উপজেলার পূর্ব নাওডোবা ইউনিয়নের পাইনপাড়া গ্রামের আলতু মাঝির মেয়ে আমেনা বেগম (৩০), নীলফামারী জেলার জলডাঙা উপজেলার তেলিপাড়া এলাকার গুণগ্রামের তহিবুর হোসেন এর ছেলে আব্দুল হান্নান (২৭) ও ভেদরগঞ্জ উপজেলার সখিপপুর থানার চরসেনসাস ইউনিয়নের বেড়াচাক্কি গ্রামের নেছার উদ্দিন মাঝির স্ত্রী কুলসুম বেগম (৩৫)।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃষ্টির মধ্যে মায়ের খোঁজ করতে গিয়ে শরীয়তপুরের জাজিরা উপজেলার পূর্ব নাওডোবা ইউনিয়নের পাইনপাড়া এলাকার আহমেদ মাঝিকান্দি গ্রামের আলতু মাঝির মেয়ে আমেনা বেগম (৩০) বজ্রপাতে মৃত্যুবরণ করে। বিষয়টি পদ্মা দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শরীফুল আলম নিশ্চিত করেছেন। এদিকে একই উপজেলার কুন্ডেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেন বেপারী বেপারী জানান,

কুন্ডেরচর ইউনিয়নের বাবুরচরের একটি আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণ করতে গিয়ে নিলফামারী জেলার জলডাঙা উপজেলার তেলিপাড়া এলাকার আব্দুল হান্নান নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এছাড়াও শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার চরসেনসাস ইউনিয়নের বেড়াচাক্কি গ্রামে স্বামী নেছার উদ্দিন মাঝির জন্য সয়াবিন ক্ষেতে দুপুরের খাবার দিতে গিয়ে বজ্রপাতের আঘাতে কুলসুম বেগম নামে এক নারীর মৃত্যু হয়। চরসেনসাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএম আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!