1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
শঙ্কায় নারীদের ঢাকা প্রিমিয়ার লিগ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

শঙ্কায় নারীদের ঢাকা প্রিমিয়ার লিগ

প্রতিনিধি

নারীদের বিপিএলের পর ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) শুরু হওয়ার কথা। কিন্তু এই প্রতিযোগিতা ঝুলে গেল। এপ্রিলের শেষ দিকে মাঠে গড়ানোর কথা ছিল এই লিগের।

তবে সেটি এখন শঙ্কার মধ্যে পড়ে গিয়েছে। কেননা এপ্রিলে নিগার সুলতানা জ্যোতিদের আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা রয়েছে। যে কারণে জাতীয় দলের কোনো ক্রিকেটার খেলতে পারবেন না প্রিমিয়ার লিগ।

গতকাল এ নিয়ে টুর্নামেন্টে অংশ নিতে যাওয়া সব দলের সঙ্গে বৈঠক করেছে বিসিবি। যেখানে উপস্থিত ছিল না ৩টি দল। অধিকাংশ দলের চাওয়া জাতীয় দলের ক্রিকেটারদের নিয়েই খেলা। সেক্ষেত্রে এসব তারকা ক্রিকেটাররা অংশগ্রহণ না করতে পারায় শঙ্কার মধ্যে পড়তে পারে আসন্ন এই টুর্নামেন্ট।

ঢাকা পোস্টকে বিসিবির এক কর্মকর্তা জানান, চেষ্টা করা হচ্ছে সব দলকে নিয়েই খেলা শুরু করার। বৃহস্পতিবারের মধ্যে সব দল বিস্তারিত জানাবে, তবে কোনো কোনো দল খেলবে না এমনটি সত্য না।

৯ দলের ডিপিএল এপ্রিলে শুরু হবে। তবে সে সময় জাতীয় দলের ব্যস্ততা। শ্রীলঙ্কা সিরিজের পর টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে স্কটল্যান্ড ও নেদারল্যান্ডস সিরিজ।

নারীদের বিপিএল মাঠে গড়ানোর দিনক্ষণ চূড়ান্ত হয়েছে আগেই। আগামী ৪-১৪ এপ্রিল ঢাকা এবং চট্টগ্রামের দুই ভেন্যুতে আয়োজিত হবে এই প্রতিযোগিতা। তার আগে হবে প্লেয়ার্স ড্রাফট। টুর্নামেন্টের প্রথম আসরে থাকছে তিনটি দল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!