1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
লোকালয়ে বেরিয়ে গাড়িচাপায় হরিণের মৃত্যু, পেটে ছিল দুই শাবক - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনাম
পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল

লোকালয়ে বেরিয়ে গাড়িচাপায় হরিণের মৃত্যু, পেটে ছিল দুই শাবক

প্রতিনিধি

লোকালয়ে বেরিয়ে গাড়িচাপায় হরিণের মৃত্যু, পেটে ছিল দুই শাবক
গাজীপুরে গহীন বন থেকে লোকালয়ে বেরিয়ে সড়ক পার হওয়ার সময় গাড়ির নিচে চাপা পড়ে এক হরিণের মৃত্যু হয়েছে। এ সময় ওই হরিণের পেটে থাকা দুই শাবকেরও মৃত্যু হয়।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে কাচিঘাটা রেঞ্জের সদর বিট কর্মকর্তা শরিফ খান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রোববার (২৮ ডিসেম্বর) রাতে জেলার কালিয়াকৈর উপজেলাধীন শালদহ পাড়া এলাকায় মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়ক পার হওয়ার সময় গাড়ির নিচে চাপা পড়ে হরিণটি মারা গেছে। খবর পেয়ে মৃত শাবকসহ হরিণটি উদ্ধার করা হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শে মৃত হরিণসহ শাবক দুটিকে মাটিচাপা দেওয়া হবে। যেখানে হরিণ গাড়ি চাপায় মারা গেছে তার আশপাশে গভীর বনাঞ্চল। আমরা স্থানীয়দের সাথে কথা বলেছি, তারা অনেক আগে থেকেই কয়েকটি হরিণ ওই এলাকায় বিচরণরত অবস্থায় দেখে আসছেন।

কালিয়াকৈর থানার ফুলবাড়িয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সুরুজ্জামান বলেন, হরণটি কোথা থেকে সেখানে এসেছে তা নিশ্চিত হওয়া যাচ্ছে না। তবে স্থানীয় ধারণা করছেন, গাজীপুর সাফারি পার্কে থেকে হরিণটি বের হয়ে লোকালয়ে চলে আসলে দুর্ঘটনার শিকার হয়।তবে পার্ক কর্তৃপক্ষ হরিণ লোকালয়ে চলে যাওয়ার বিষয়টি অস্বীকার করেছেন।

গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক রহমান বলেন, পার্ক থেকে কোনো হরিণ লোকালয়ে যাওয়ার খবর সঠিক নয়। পার্কে থাকা হরিণগুলো পার্কে বিচরণরত অবস্থায় আছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!