1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
লালমনিরহাটে ১৪টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক - NEWSTVBANGLA
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম
শত শত মানুষের কান্নায় বিদায় ৪৪ জন! ইসরায়েলি হামলায় নিহতদের গণদাফন করল হিজবুল্লাহ ঘুরতে গিয়ে আর ফেরা হলো না! খালে ঝাঁপ দিয়ে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে সাপ দিয়ে খুন! ২০ লাখ রুপির বীমার টাকার লোভে ভয়ংকর ষড়যন্ত্র ফাঁস রাজনৈতিক বিবেচনায় পদোন্নতি না দেওয়া মানবতার ওপর আঘাত: রিজভী লেবাননে হিজবুল্লাহর ৪৪ জনের গণদাফন, অংশ নিলেন শত শত মানুষ ফ্রান্স-ইংল্যান্ড ম্যাচে না থেকেও আলোচনায় মেসি, লড়াই গোল্ডেন বুটের গাবতলীতে স্পোর্টস কারে তল্লাশি, বিদেশি পিস্তলসহ আটক ১ পুরাতন এলিফ্যান্ট রোডে ডিএসসিসির উচ্ছেদ অভিযান, জব্দ নার্সারির গাছ খিলগাঁওয়ে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু বৈরী আবহাওয়ায় গভীর সমুদ্রে না যাওয়ার আহ্বান কোস্টগার্ডের, চলছে সতর্কতামূলক মাইকিং

লালমনিরহাটে ১৪টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

প্রতিনিধি

লালমনিরহাটে ১ কোটি ৪০ লাখ টাকা মূল্যের এক কেজি ৬৩৩ গ্রাম ওজনের ১৪টি স্বর্ণের বারসহ রবিউল ইসলাম নামের এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বিজিবি।

শুক্রবার (১২ মে) বিকেলে বিজিবির লালমনিরহাট ক্যাম্পে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ শুক্রবার সকালে ১৫ ব্যাটালিয়ন বিজিবির অধীন কুড়িগ্রাম জেলার কাশিপুর বিওপির দায়িত্বপূর্ণ কাশিপুর নামক এলাকা দিয়ে ভারতে স্বর্ণ পাচার করার সময় বিজিবির সদস্যরা একজনকে আটক করার চেষ্টা করে। এ সময় তিনি মোটরসাইকেল ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে টহলদল তাকে ধাওয়া করে পার্শ্ববর্তী ধানখেত থেকে আটক করে। পরে তার মোটরসাইকেল তল্লাশি করে তেলের ট্যাংকের ভেতর থেকে একটি প্যাকেট উদ্ধার করে। পরবর্তীতে প্যাকেট খুলে ১৪টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

আটককৃত ব্যক্তি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ধর্মপুর এলাকার মজিবর রহমানের ছেলে রবিউল ইসলাম।

সংবাদ সম্মেলনে ১৫ ব্যাটালিয়ন বিজিবির লালমনিরহাট ক্যাম্পের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!