1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
লাঠি নিয়ে প্রত্যেকটি সেন্টার পাহারা দেবেন : খেলাফত মজলিসের নেতা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

লাঠি নিয়ে প্রত্যেকটি সেন্টার পাহারা দেবেন : খেলাফত মজলিসের নেতা

প্রতিনিধি

বরগুনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভার বক্তব্যে খেলাফত মজলিসের বেতাগী উপজেলার সভাপতি ক্বারি মাওলানা মো. বশির উল্লাহ জিহাদি বলেছেন, প্রত্যেকটা সেন্টারে (ভোটকেন্দ্র) আপনারা এমনভাবে অবস্থান করবেন, বাঁশের লাঠি আর গাবের কচা নিয়ে প্রত্যেকটা সেন্টারকে এমনভাবে পাহারা দেবেন, জাল ভোট হতে যেন দিতে না পারে। প্রয়োজনবোধে আপনার আমার রক্তের বিনিময় হলেও সত্য ভোট দেব। সহিহ ভোট দেব, ইনশাআল্লাহ।

বুধবার (২৮ জানুয়ারি) রাতে বেতাগী উপজেলার মোকামিয়া বাজার সংলগ্ন এলাকায় বরগুনা-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডাঃ সুলতান আহমদের এক নির্বাচনী জনসভার বক্তব্যে তিনি এ কথা বলেন।

বশির উল্লাহ জিহাদি বলেন, আপনারা এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করুন। জাল ভোট চলবে না। এমন একটি নির্বাচন হবে কখনো মানুষ তা চিন্তাও করেনি আর করবেও না। আপনারা নির্দ্বিধায় ভোট দেবেন ইনশাআল্লাহ।

জনসভায় উপস্থিত স্থানীয় বাসিন্দাদের উদ্দেশ্যে তিনি বলেন, ২৪ এর জুলাই আগস্টের পরে এই বাংলাদেশ ভারতের দালালী থেকে মুক্তি হয়েছে। ভারতের গোলামী থেকে মুক্ত হয়েছে, ভারতের দাসত্ব থেকে মুক্ত হয়েছে। আগামী ১২ তারিখ বাংলাদেশে নির্বাচন হবে। এই নির্বাচনে আপনার আমার সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আপনার আমার মূল্যবান ভোট দিয়ে জাতীয় সংসদে পাঠাতে হবে। এমন একটি লোককে আপনারা নির্বাচন করবেন, যে জীবনে কোনো অন্যায় করেনি।

মো. বশির উল্লাহ জিহাদি আরও বলেন, এ বক্তব্যে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হয় সে সম্পর্কে আমি অবগত ছিলাম না। আগামীতে আর হবে না। বক্তব্যের মধ্যে ওই কাথা বলাটা আমার ভুল হয়েছে। তবে যাতে কেউ জাল ভোট দিতে এবং সন্ত্রাসী কার্যকলাপ না করতে পারে সে জন্য সবাইকে সতর্ক অবস্থায় থাকার কথা বোঝাতে চেয়েছি।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!