1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
লক্ষ্মীপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম
গোল্ডেন বুটের দৌড়ে হাড্ডাহাড্ডি লড়াই, ৭ গোল করে আবারও মেসির পাশে এমবাপে খুলনায় ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ইরানে আজ আয়াতুল্লাহ আলি খামেনির প্রথম জানাজা, লাখো মানুষের ঢলের প্রত্যাশা পাকিস্তানে আবারও মুখোমুখি হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান, বৈঠক ১১ জুলাই নতুন বাংলাদেশ গড়াই বিএনপির একমাত্র লক্ষ্য: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বাল্যবিয়ের অভিযোগে প্রি-টেস্ট পরীক্ষায় বসতে পারল না শিক্ষার্থী দম্পতি হুতিদের হুমকির জবাবে সৌদি নেতৃত্বাধীন জোটের পাল্টা সতর্কবার্তা, ‘নজিরবিহীন হামলার’ হুঁশিয়ারি আগামী ৫ দিনে বাড়তে পারে পদ্মার পানি, তবে সব প্রধান নদী এখনো বিপৎসীমার নিচে মৌসুমের শেষভাগে রাজশাহীর আমের বাজারে দাম ঊর্ধ্বমুখী, মণপ্রতি ৩,৫০০ টাকায় বিক্রি হচ্ছে আম্রপালি মাধ্যমিক বিদ্যালয়ে কারিগরি শিক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: পানিসম্পদ মন্ত্রী এ্যানি

লক্ষ্মীপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

প্রতিনিধি

লক্ষ্মীপুরের রায়পুরে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় দলীয় কার্যালয়, বসতবাড়ি ভাঙচুর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। উপজেলার উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ফারুক কবিরাজ ও রায়পুর উপজেলা কৃষক দলের সদস্যসচিব শামীম গাজী গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

দলীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, আধিপত্য বিস্তার নিয়ে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাত থেকে শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুর পর্যন্ত সংঘর্ষে জড়ায় বিএনপির দুই পক্ষের নেতাকর্মীরা। উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের খাসেরহাট ও বাবুরহাটে এসব ঘটনা ঘটে। এতে শফিক রাঢ়ী, তাহমিনা বেগম, সানু বেগম, গণি রাঢ়ি, মিজান খাঁন, কবির হোসেন, বিল্লাল হোসেন ও জিহাদসহ ১৫ জন আহত হয়েছেন।

এদিকে খাসেরহাট বাজার ও আশপাশ এলাকায় বিএনপির দুই পক্ষের নেতাকর্মীরা মুখোমুখি অবস্থান করছেন। যেকোনো মুহূর্তে ফের রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয় লোকজন। এলাকায় পুলিশ ও সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে।

উপজেলা কৃষক দলের সদস্যসচিব জিএম শামিম বলেন, ফারুক কবিরাজের নির্দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে আমাদের ওপর হামলা হয়েছে। তারা আমার মাছ লুট করে নিয়ে গেছে। আমার শ্বশুরবাড়িতেও হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে।

উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ফারুক কবিরাজ বলেন, শামিমের নেতৃত্বে এলাকায় দখল ও চাঁদাবাজি চলছে। আমাকে ভালো জানা নেতাকর্মীরা তাকে বাধা দিলে বিশৃঙ্খলা হয়। শামিমের লোকজন দফায় দফায় অস্ত্র নিয়ে বাজারে প্রকাশ্যে মহড়া ও ইউনিয়ন বিএনপি কার্যালয় ভাঙচুর করেছে।

এলাকায় উত্তেজনা রয়েছে জানিয়ে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভুঁইয়া বলেন, সেনাবাহিনীসহ পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। ক্ষতিগ্রস্তদের থানায় মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সতর্ক রয়েছে।

এদিকে এ ঘটনায় আজ শুক্রবার সন্ধ্যায় উপজেলা বিএনপি জরুরি বৈঠক ডেকে তদন্ত কমিটি গঠন করেছে। ওই কমিটির প্রতিবেদনের প্রেক্ষিতে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়। তদন্ত কমিটিতে উপজেলা বিএনপির আহ্বায়ক জেড এম নাজমুল ইসলাম মিঠু, সদস্য শফিকুর রহমান ভূঁইয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সালেহ আহমেদসহ সহযোগী ও অঙ্গসংগঠনের জেলা কমিটির একজন করে প্রতিনিধি রাখা হয়। তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

উপজেলা বিএনপির আহ্বায়ক জেড এম নাজমুল ইসলাম মিঠু বলেন, সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিন দিনের মধ্যে কমিটির দায়িত্বপ্রাপ্তরা প্রতিবেদন জমা দেবেন। জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!