1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
লক্ষ্মীপুরে ট্রাক চাপায় নিহত ২ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

লক্ষ্মীপুরে ট্রাক চাপায় নিহত ২

প্রতিনিধি

লক্ষ্মীপুরে বালুবাহী ডাম্পট্রাকের চাপায় মুরাদ হোসেন ও আনোয়ার হোসেন নামে দুইজন নিহত হয়েছেন।

সোমবার (২০ জানুয়ারি) বেলা ১১টার দিকে সদর উপজেলার মজুচৌধুরীরহাট সড়কের ‘বিইউ চৌধুরী ফিশারিজ’ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় জনতা সড়ক অবরোধ করে ঘণ্টাব্যাপী বিক্ষোভ করেছেন। পরে পুলিশ ঘটনাস্থল পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নিহতরা হলেন, মুরাদ চররমনী মোহন ইউনিয়নের চর আলী হাসান গ্রামের মনসুর আহম্মদের ছেলে ও আনোয়ার টুমচর ইউনিয়নের জগতবেড় এলাকার রফিকুল ইসলামের ছেলে। এ দুর্ঘটনায় আহত আজাদ চররমনী ইউনিয়নের চর আলী হাসান গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দ্রুতগতির ডাম্পট্রাক সড়কে থাকা একটি অটোরিশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই একজন মারা যায়। আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করে।

লক্ষ্মীপুর সদর মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) সাদেকুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। একজন আহত হয়। আহত ব্যক্তিকে সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!