1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
লক্ষ্মীপুরে ট্রাকচাপায় শিশুর মৃত্যু - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

লক্ষ্মীপুরে ট্রাকচাপায় শিশুর মৃত্যু

প্রতিনিধি

লক্ষ্মীপুরের রায়পুরে ট্রাকচাপায় মো. মুসা (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে লক্ষ্মীপুর-রায়পুর সড়কের সোনাপুর চৈতাইল্লা দিঘির পাড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

নিহত মুসা রায়পুর উপজেলার সোনাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সোনাপুর গ্রামের হায়দার আলী ব্যাপারী বাড়ির শাহাদাত হোসেন আক্তারের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সড়কের পাশেই মুসাদের বাড়ি। ঘটনার সময় মুসা বাড়ি থেকে সড়কের পাশে থাকা দোকানের উদ্দেশ্যে বের হয়। এ সময় সে সড়ক পার হতে গেলে লক্ষ্মীপুর থেকে রায়পুরগামী মালবোঝাই ট্রাকটি তাকে চাপা দেয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মুসার দেহ ছিন্নভিন্ন হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

রায়পুর থানার উপ-পরিদর্শক (এসআই) আমির হোসেন জানান, শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!