1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
রোহিত ঝড়ে উড়ে গেল ইংল্যান্ড - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম
সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v

রোহিত ঝড়ে উড়ে গেল ইংল্যান্ড

প্রতিনিধি

ট্রেন্ট ব্রিজে সিরিজের প্রথম ওয়ানডেতে ২৫ রানে ৬ উইকেট শিকার করে ভেলকি দেখালেন কুলদীপ যাদব। কুলদীপ ঝড়ে ইংল্যান্ডের ব্যাটিং থেমে যায় ২৬৮ রানেই। এরপর ব্যাটিংয়ে এসে ঝড় তুললেন রোহিত শর্মা। রোহিত শর্মার অপরাজিত ১৩৭ রানের ওপর ভর করে ৪০ দশমিক ১ ওভারেই ৮ উইকেটের জয় পায় ভারত।

২৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ব্যাট চালিয়েই করেছেন দুই ওপেনার রোহিত শর্মা ও শেখর ধাওয়ান। ২৭ বলে ৪০ রান করে শেখর ধাওয়ান আউট হন। ধাওয়ানের আউট প্রভাব ফেলতে পারেনি ভারতীয় ইনিংসে। কোহলির সঙ্গে ১৬৭ রানের জুটি গড়ে দলের ভিত মজবুত করেন রোহিত। বিরাট কোহলি ব্যাটিংয়ে এসে ৮২ বলে ৭৫ রান করে সাজঘরে ফেরেন। তবে এই দুই ব্যাটসম্যানের চলে যাওয়ায় থোড়াই কেয়ার করেছেন রোহিত শর্মা। ১১৪ বলে অপরাজিত ১৩৭ রানের ইনিংস খেলে জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন রোহিত।

টসে হেরে ২৬৮ রানে অলআউট হয়েছে ইংল্যান্ড। ভারতীয় বোলাররা যে খুব আহামরি বল করেছেন, সেটাও নয়। ২ উইকেট পেতে ৭০ রান খরচ করেছেন উমেশ যাদব। ১ উইকেট নিতেই যুজবেন্দ্র চাহালের দিতে হয়েছে ৫২ রান। সিদ্ধার্থ কৌল ৬২ রান দিয়েও উইকেট শূন্য। তবু স্বাগতিক দল এভাবে হুড়মুড় করে ভেঙে পড়ল শুধু যাদবের কারণে। কারণ, অন্য বোলারদের অসহায় বনে যাওয়া এক দিনে যাদব যে নিজের আলোয় ভাস্বর।

এই বাঁহাতি লেগ স্পিনার প্রথম বল বুঝে পেলেন ১১ তম ওভারে। তাঁকে রিভার্স সুইপ করতে গিয়ে কট বিহাইন্ড জেসন রয়। ৩৫ বলে ৩৮ রান করে রয় ফেরায় উদ্বোধনী জুটি থামল ৭৩ রানে। ১৩ তম ওভারের প্রথম বলেই আবারও ধাক্কা যাদবের। এবার শিকার জো রুট। ৩ বল পরেই যাদব ইংল্যান্ডকে স্তব্ধ করে দিলেন। এলবিডব্লু হয়ে ফিরে গেলেন অন্য ওপেনার জনি বেয়ারস্টোও। উদ্বোধনী সঙ্গীর মতোই ৩৮ রান করে, ঠিক ৩৫ বল খেলে!

বিনা উইকেটে ৭৩ থেকে ৩ উইকেটে ৮২! যাদবের এমন অত্যাচার ইনিংসজুড়েই চলল। আর তাতেই জস বাটলার ও বেন স্টোকসের দুই ফিফটিতেও ঠিক রানের গতিটা পেল না ইংল্যান্ড। অবশ্য দুজনের সম্পূর্ণ ভিন্ন ধরনের ইনিংস খেলাও এতে ভূমিকা রেখেছে। বাটলার যেখানে মাত্র ৫ বাউন্ডারিতেই ৫১ বলে ৫৩ রান করেছেন, স্টোকস সেখানে ৫০ তুলতেই খেলেছেন ১০৩ বল!

ইনিংস ভিন্ন গতির হলেও দুজনই আউট হওয়ার সময় যাদবকেই বেছে নিয়েছেন। এ দুই সেট ব্যাটসম্যানের পর ডেভিড উইলিকেও যখন তুলে নিলেন যাদব, ততক্ষণে রেকর্ড হয়ে গেছে। ১০ ওভারে ২৫ রান দিয়ে ৬ উইকেট পেয়েছেন যাদব। ইংল্যান্ডের বিপক্ষে যেকোনো স্পিনারের সেরা বোলিং এটি। ইংল্যান্ডের মাটিতে তো বটেই!

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!