1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন ৬০টি শিশুর জন্ম হচ্ছে: ইউনিসেফ - NEWSTVBANGLA
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
স্কুলশিক্ষককে প্রাণনাশের হুমকি, ফায়ার সার্ভিসকর্মীর বিরুদ্ধে জিডি তনু হত্যা মামলায় ফের গ্রেপ্তার সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না: রাষ্ট্রপতি পাঁচ দিন বৃষ্টি, সঙ্গে বাড়বে তাপমাত্রা গাফিলতি হলে আমলা-রাজনীতিক কাউকেই ছাড় দিচ্ছেন না প্রধানমন্ত্রী: রিজভী চারবার প্রত্যাখ্যানের পরও হাল ছাড়েনি ইসি, ৬৫ পদ উন্নীত করতে ফের জনপ্রশাসনে প্রস্তাব রাশিয়ার তেল কিনলেই ১০০% শুল্ক! ভারত-চীনসহ ৫ দেশকে ঘিরে যুক্তরাষ্ট্রের নতুন চাপ ট্রাম্পের ৪০ কোটি ডলারের ‘হোয়াইট হাউস বলরুম’ প্রকল্পে আদালতের স্থগিতাদেশ মক্কা চুক্তি’ নিয়ে ইরানের কটাক্ষ— ‘তুরস্ক-পাকিস্তানের সঙ্গে জোটেও সৌদি নিরাপদ হবে না’ ৭০০ টাকার আশায় বেরিয়ে ফিরলেন লাশ হয়ে— বগুড়ায় বাসচাপায় নিভে গেল ৭ শ্রমজীবী মানুষের জীবন

রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন ৬০টি শিশুর জন্ম হচ্ছে: ইউনিসেফ

প্রতিনিধি

সহিংসতার শিকার হয়ে যেসব রোহিঙ্গা মুসলমান বাংলাদেশের কক্সবাজার জেলার শরণার্থী ক্যাম্পে আশ্রয় নিয়েছে সেখানে প্রতিদিন প্রায় ৬০টি শিশু জন্ম নিচ্ছে। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ এ তথ্য জানিয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, বুধবার ইউনিসেফের এক বিবৃতিতে বলা হয়েছে, মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে রোহিঙ্গারা কক্সবাজারে আসার পর থেকে এ পর্যন্ত ১৬ হাজার শিশুর জন্ম হয়েছে। এর মধ্যে মাত্র তিন হাজার শিশুর জন্ম হয়েছে স্বাস্থ্যকেন্দ্রে।

প্রসঙ্গত, গত বছরের ২৫ আগস্ট মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর কয়েকটি চেকপোস্টে হামলাকে কেন্দ্র করে দেশটির রাখাইন রাজ্যে যুগ যুগ ধরে বসবাসরত সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের ওপর সাঁড়াশি অভিযান শুরু করে বার্মিজ আর্মি। ভয়াবহ ওই সহিংসতার শিকার হয়ে প্রায় সাত লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে। তারা এখন কক্সবাজারের শরণার্থী ক্যাম্পে অবস্থান করছে।

জাতিসংঘ, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ওই অভিযানকে জাতিগত নিধন বলে অভিহিত করেছে। কিন্তু মিয়ানমার বরাবরই তা অস্বীকার করে আসছে।

ইউনিসেফের বাংলাদেশের প্রতিনিধি এডুওয়ার্ড বেইগবেদার বলেছেন, ‘ভয়ংকর পরিবেশের মধ্যে প্রতিদিন প্রায় ৬০টি শিশু পৃথিবীর মুখ দেখছে, আর যে মা এদের জন্ম দিচ্ছে তারাও নানা সমস্যায় জর্জরিত।’

তিনি বলেন, ‘যৌন সহিংসতার কারণে কত শিশু জন্ম নিয়েছে বা ভবিষ্যতে নেবে তার সঠিক সংখ্যা বলা কষ্টকর। তবে যারা দুনিয়াতে আসছে তাদের প্রয়োজনীয় সাহায্য ও সহযোগিতা নিশ্চিত করতে হবে সেটাই বড় কথা।’

রয়টার্স বলছে, গত সপ্তাহে বাংলাদেশের স্বাস্থ্য বিভাগের এক শীর্ষ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে ১৮ হাজার ৩০০ জন গর্ভবতী নারীকে শনাক্ত করা হয়েছে। তবে সব মিলিয়ে ২৫ হাজার এ রকম নারী রয়েছে বলেও জানান ওই কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!