1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
রোববার-সোমবারও বন্ধ থাকবে ঢাকা সিটি কলেজ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

রোববার-সোমবারও বন্ধ থাকবে ঢাকা সিটি কলেজ

প্রতিনিধি

অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আগামী রোববার (২৪ নভেম্বর) এবং সোমবারও (২৫ নভেম্বর) সিটি কলেজের সব ক্লাস বন্ধ রাখার ঘোষণা দিয়েছে কলেজ প্রশাসন। শনিবার (২৩ নভেম্বর) দুপুরে কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক কাজী নেয়ামুল হকের সই করা নোটিশে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এতে বলা হয়েছে, অনিবার্য কারণে এবং পরিস্থিতি বিবেচনায় রোববার এবং পরদিন সোমবার সব ক্লাস স্থগিত থাকবে।

এর আগে, গত বুধবার (২০ নভেম্বর) সায়েন্সল্যাব মোড়ে ঢাকা কলেজ শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পরদিন বৃহস্পতিবার (২১ নভেম্বর) বন্ধ ছিল উভয় প্রতিষ্ঠানের ক্লাস-পরীক্ষা।

অপরদিকে, বর্তমান অবস্থা নিয়ে সিটি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) কাজী নেয়ামুল হক জানিয়েছেন, অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে এবং কলেজে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার জন্য সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যস্থতায় ঢাকা কলেজ ও সিটি কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সিনিয়র শিক্ষক এবং ছাত্র প্রতিনিধির সমন্বয়ে সভা হয়েছে। এতে (সভায়) উভয় কলেজের শিক্ষকদের সমন্বয়ে ভিজিল্যান্স টিম গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে, গত বৃহস্পতিবার ঢাকা কলেজের বাস ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ান ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা। দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত থেমে থেমে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া চলে পুরো এলাকাজুড়ে। এ সময় সেনাবাহিনী এবং পুলিশ (যৌথ বাহিনী) পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার গ্যাস এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!